গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগুন দিল বিএনপি
গাজীপুর শহরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পরিচয়ে একদল লোক…
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে থানায় অগ্নিসংযোগ করা হয়।
এর আগে দিনভর কয়েক দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ ও সহিংসতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au