Breaking News

বিস্ফোরণে কেঁপে উঠল রাবি, ক্যাম্পাস বন্ধের আলটিমেটাম

  • 3:13 am - November 18, 2026
  • পঠিত হয়েছে:১৯ বার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার পর ঘটনাস্থলে অবস্থান নিয়ে তদন্ত করছে পুলিশ। ছবি: সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আগামী ১৯ নভেম্বরের মধ্যে ক্যাম্পাস বন্ধ না করলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির হুমকি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে এ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানিয়েছেন, দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে বলে তাঁকে জানানো হয়েছে।

প্রক্টরের ভাষ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে তাঁকে ফোন করে আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখার কথা বলা হয়। অন্যথায় বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু জড়িত বলে জানিয়েছেন প্রক্টর। তবে এ বিষয়ে অভিযুক্তের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘দুটি ককটেলের কথা শুনতে পেয়েছি। একটি বিস্ফোরণ হয়েছে, আরেকটি হয়নি। এর সঙ্গে আমাকে বলা হয়েছে, ১৯ তারিখ ক্যাম্পাস বন্ধ রাখার জন্য। না হলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘আমি বলেছি, তুমি পালিয়েছ, তোমার আপা পালিয়েছে। সাহস থাকলে তোমরা আসো।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের মতো গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ক্যাম্পাস বন্ধের হুমকির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এই শাখার আরও খবর

গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগুন দিল বিএনপি

গাজীপুর শহরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পরিচয়ে একদল লোক…

পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো শিরোপা জিতেছে ভারত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে…

ফরিদপুরে ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। আওয়ামী লীগের একটি মিছিল থেকে তাঁকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা…

গোপালগঞ্জে দায়িত্ব পালনে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই মারণাস্ত্র…

ঢাকার পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দেয়। এর মধ্যে পল্লবীতে আগুন…

উত্তপ্ত টুঙ্গিপাড়ায় দাউ দাউ করে জ্বলছে এমপি জিলানীর বাড়ি

ওটিএন বাংলা রিপোর্ট :  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়ি ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au