গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগুন দিল বিএনপি
গাজীপুর শহরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পরিচয়ে একদল লোক…
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মো. মাহমুদুল হাসান (২৪) নামে ওই কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে সোমবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা করাতে সোমবার সাতক্ষীরা সদর হাসপাতালে যান ওই নারী। পরীক্ষা করাতে না পেরে বাড়ি ফেরার সময় প্যাথলজি বিভাগের কর্মী মাহমুদুল হাসান তাকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডেকে নেন। পরে প্রস্রাবের নমুনা সংগ্রহের কথা বলে তাকে বিভাগের একটি কক্ষে নিয়ে যান। সেখানে দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করেন ওই নারী। এ ঘটনা কাউকে না জানাতেও তাকে হুমকি দেওয়া হয়।
বাড়ি ফিরে ওই নারী স্বামীকে বিষয়টি জানান। পরে স্বামীর সঙ্গে সাতক্ষীরা সদর থানায় গিয়ে নিজেই বাদী হয়ে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মাহমুদুল হাসান সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার বাসিন্দা।
এদিকে, অভিযোগকারী নারীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au