গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগুন দিল বিএনপি
গাজীপুর শহরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পরিচয়ে একদল লোক…
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দেয়। এর মধ্যে পল্লবীতে আগুন লাগা বাসটির আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নির্বাপণ করেছেন। মহাখালীতে আগুন লাগা বাসটির আগুন নিয়ন্ত্রণে কাজ করার জন্য ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত ৮টা ৪৬ মিনিটে রাজধানীর পল্লবীতে একটি বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত সোয়া ৯টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, রাত ৯টার পরপরই রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
তবে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, কী কারণে আগুন দেওয়া হয়েছে এবং বাস দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ ঘটনায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au