বাংলাদেশ

গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগুন দিল বিএনপি

  • 5:28 am - November 18, 2026
  • পঠিত হয়েছে:১৫ বার
জোড় পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথির বাসভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবিঃ সংগৃহীত

গাজীপুর শহরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পরিচয়ে একদল লোক বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহরের জোড় পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কে বা কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন দেওয়া বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের পুরোনো টিনশেড বাড়ি। বাড়িটি ভাড়া দেওয়া ছিল। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একদল লোক সেখানে গিয়ে ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দেয়। এরপর বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, জোড় পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। তবে বাড়িটির মালিকানা সম্পর্কে নিশ্চিত হতে পারেননি তাঁরা। স্থানীয়দের কেউ এটিকে সাবেক মন্ত্রীর বাড়ি বলে জানিয়েছেন, আবার কেউ অন্য ব্যক্তির বাড়ি বলে দাবি করেছেন।

এই শাখার আরও খবর

পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো শিরোপা জিতেছে ভারত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে…

ফরিদপুরে ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। আওয়ামী লীগের একটি মিছিল থেকে তাঁকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা…

গোপালগঞ্জে দায়িত্ব পালনে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই মারণাস্ত্র…

ঢাকার পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দেয়। এর মধ্যে পল্লবীতে আগুন…

বিস্ফোরণে কেঁপে উঠল রাবি, ক্যাম্পাস বন্ধের আলটিমেটাম

ওটিএন বাংলা রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আগামী ১৯ নভেম্বরের মধ্যে ক্যাম্পাস বন্ধ…

উত্তপ্ত টুঙ্গিপাড়ায় দাউ দাউ করে জ্বলছে এমপি জিলানীর বাড়ি

ওটিএন বাংলা রিপোর্ট :  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়ি ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au