বাংলাদেশ

৩০ ঘণ্টা ধরে মর্গে পড়ে ছাত্রলীগ নেতার মরদেহ, নিতে আসেননি স্বজনেরা

  • 7:44 pm - November 17, 2026
  • পঠিত হয়েছে:৫৭ বার
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ্জামান।ছবিঃ টাইমস টুডে

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ্জামানকে কুপিয়ে হত্যার ঘটনার পর গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের মরদেহ ৩০ ঘণ্টা পার হলেও নিতে আসেননি তাঁর স্বজনেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে ছিল তাঁর মরদেহ।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে, স্বজনেরা মরদেহ নিতে না এলে আইন অনুযায়ী মঙ্গলবারের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।নিহত মেহেদী হাসানের বয়স ৩১ বছর। তিনি ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সাইফুল ইসলাম।

এর আগে নগরের মধ্য বাড়েরা এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ্জামানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর স্থানীয় লোকজন মেহেদী হাসানকে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সুরুজ্জামান হত্যার ঘটনার পর মেহেদী হাসানের মৃত্যুর বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। তবে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর মরদেহ নিতে স্বজনদের কেউ হাসপাতালে আসেননি বলে জানিয়েছে পুলিশ।

সুত্রঃ টাইমস টুডে

এই শাখার আরও খবর

গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগুন দিল বিএনপি

গাজীপুর শহরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পরিচয়ে একদল লোক…

পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো শিরোপা জিতেছে ভারত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে…

ফরিদপুরে ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। আওয়ামী লীগের একটি মিছিল থেকে তাঁকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা…

গোপালগঞ্জে দায়িত্ব পালনে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই মারণাস্ত্র…

ঢাকার পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দেয়। এর মধ্যে পল্লবীতে আগুন…

বিস্ফোরণে কেঁপে উঠল রাবি, ক্যাম্পাস বন্ধের আলটিমেটাম

ওটিএন বাংলা রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আগামী ১৯ নভেম্বরের মধ্যে ক্যাম্পাস বন্ধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au