খেলা

ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস

  • 8:52 pm - November 17, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক ৪০০ রান।

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের প্রথম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছে টাইগাররা। এর মধ্য দিয়ে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলগুলোর আগের রেকর্ড ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

বাংলাদেশের এই কীর্তিতে বড় অবদান রেখেছেন ব্যাটার তাওহীদ হৃদয় ও লিটন দাস। দুজনই তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। হৃদয় ১৩৭ রান করেন। অন্যদিকে লিটনের ব্যাট থেকে আসে ১২০ রান। তাঁদের জোড়া শতকে ভর করেই প্রথম ইনিংসে ৪০০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। পরে সবকটি উইকেট হারায় দলটি।

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে এর আগে কোনো এশীয় দল ৪০০ রান করতে পারেনি। ২০২০-২১ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৯৬ রান করেছিল শ্রীলঙ্কা। এত দিন সেটিই ছিল দেশটির মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কোনো এশীয় দলের সর্বোচ্চ সংগ্রহ। এবার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল বাংলাদেশ।

বাংলাদেশের এই অর্জনের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রানের জন্য দীর্ঘ অপেক্ষারও অবসান হয়েছে। দেশটিতে গত ১৭ বছরে কোনো টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রানের দেখা মেলেনি। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ৪৬৬ রান করেছিল অস্ট্রেলিয়া।

তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে পাওয়া এই ৪০০ রান তাই শুধু বাংলাদেশের জন্যই নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে এশীয় দলগুলোর টেস্ট ক্রিকেটের ইতিহাসেও একটি উল্লেখযোগ্য অর্জন হয়ে থাকল।

এই শাখার আরও খবর

গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগুন দিল বিএনপি

গাজীপুর শহরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পরিচয়ে একদল লোক…

পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো শিরোপা জিতেছে ভারত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে…

ফরিদপুরে ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। আওয়ামী লীগের একটি মিছিল থেকে তাঁকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা…

গোপালগঞ্জে দায়িত্ব পালনে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই মারণাস্ত্র…

ঢাকার পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দেয়। এর মধ্যে পল্লবীতে আগুন…

বিস্ফোরণে কেঁপে উঠল রাবি, ক্যাম্পাস বন্ধের আলটিমেটাম

ওটিএন বাংলা রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আগামী ১৯ নভেম্বরের মধ্যে ক্যাম্পাস বন্ধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au