চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল লোকের হামলায় গুরুতর আহত…
গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জেলার টুঙ্গিপাড়ায় সড়কে অবস্থান ও বিক্ষোভের পাশাপাশি গোপালগঞ্জ–১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই দিনে মুকসুদপুর থানায়ও হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কাশিয়ানী ও মুকসুদপুর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা চালান। একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলার সময় বাড়িতে পরিবারের সদস্যরা ছিলেন কি না কিংবা এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এরপর দুপুর ১টার দিকে মুকসুদপুর থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। থানায় ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ভাঙচুরের ঘটনা চলছিল। হামলার সময় থানায় পুলিশ সদস্যদের অবস্থান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লকডাউন কর্মসূচি বাস্তবায়নে সড়কে অবস্থান নিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে অবস্থান করেন এবং কর্মসূচি সফল করার চেষ্টা করেন।
কর্মসূচি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিসহ আট দফা দাবি উত্থাপন করা হচ্ছে বলে জানা গেছে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের দাবির পক্ষে অবস্থান জানান দিচ্ছেন।
শুধু টুঙ্গিপাড়া নয়, জেলার কোটালীপাড়া ও কাশিয়ানীতেও বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় হতে দেখা গেছে। কখনো হালকা, আবার কখনো মাঝারি বৃষ্টির মধ্যেও তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে।
এদিকে, জেলার বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটলেও শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনীর কোনো দৃশ্যমান অভিযান চোখে পড়েনি। তবে জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছে বলে জানা গেছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের মধ্যেও গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় উত্তেজনা বাড়ছে। সংসদ সদস্যের বাড়ি ও থানায় হামলা–ভাঙচুরের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au