চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল লোকের হামলায় গুরুতর আহত…
সিলেট নগরীর চালিবন্দর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা বাসগুলোতে আগুন দেয়। এতে চারটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর চালিবন্দর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। সেখানে ডাম্পিংয়ে থাকা চারটি বাসে আগুন দেওয়া হয়। বাসগুলো সিলেট-তামাবিল সড়কে যাত্রী পরিবহনে চলাচল করত বলে জানা গেছে।
স্থানীয়রা বাসে আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসগুলোর বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন। তিনি জানান, চালিবন্দর এলাকায় ডাম্পিংয়ে রাখা চারটি বাসে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au