বাংলাদেশ

ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • 10:38 pm - November 19, 2026
  • পঠিত হয়েছে:৫১ বার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক। ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।’

তবে কখন এ হামলার ঘটনা ঘটেছে, কারা এতে সরাসরি জড়িত ছিল এবং বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি মুসাদ্দিক। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ দেওয়া হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।

এই শাখার আরও খবর

চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল লোকের হামলায় গুরুতর আহত…

পাসপোর্ট-এনআইডি চেয়ে আবারও বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার সাক্ষরিত চিঠি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নতুন কূটনৈতিক ও আইনি তৎপরতা শুরু হয়েছে। নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশের…

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে লুট করা হয় টাকা-স্বর্ণালঙ্কার

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে রাজধানীর উত্তরার বাসায় ডিবি পরিচয়ে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ…

সমন্বয়ক রাফির গ্রামের বাড়িতে আগুন

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির নেত্রকোনার গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ…

ঢাকা দখলের পরিকল্পনা আওয়ামী লীগের, উদ্বিগ্ন বিএনপি

রাজধানী ঢাকা দখলের পরিকল্পনা করছে আওয়ামী লীগ—এমন আশঙ্কায় উদ্বিগ্ন সরকার। শেখ হাসিনা ও দলটির রাজনৈতিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরজুড়ে দেশব্যাপী নাশকতার…

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au