চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল লোকের হামলায় গুরুতর আহত…
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকটি মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি বাড়িতে আসেন। পরে তাঁরা বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চকসিংগা গ্রামের স্থানীয় হলুদ ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, পাঁচ থেকে ছয়জনের একটি দল শাহরিয়ার আলমের বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে চলে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নেভান। তাঁর ধারণা, আগুন দেওয়া ব্যক্তিরা আড়ানী বা আশপাশের এলাকার বাসিন্দা নন। তাঁদের বহিরাগত মনে হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে তেমন কিছু পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা চলে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি শাহরিয়ার আলমের এই বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকে বাড়িটিতে আর কেউ বসবাস করেন না।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au