Breaking News

বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত অনেক কর্মী

  • 8:57 pm - November 21, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার
বৈশাখী টেলিভিশন

বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির কার্যালয়ে ঢুকে কিছু লোক ‘মব’ সৃষ্টি ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তারা স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী বলে জানা গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) বিকাল চারটার দিকে চ্যানেলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এমন অভিযোগ করা হয়। এদিকে, এ ঘটনার পর বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

ফেসবুক লাইভে চ্যানেলটির এক প্রতিবেদককে আতঙ্কিত কণ্ঠে বলতে শোনা যায়, ‘একদল লোক বৈশাখী টিভির ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর করছে।’

লাইভ ভিডিওতে দেখা যায়, ভবনের একটি কক্ষের বারান্দা থেকে নিচে জড়ো হওয়া একদল লোককে দেখিয়ে বলা হচ্ছে, তারা নিউজরুমে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ সময় ভিডিওর নেপথ্যে ওই প্রতিবেদক বলেন, ‘সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তিকে হামলার নেতৃত্ব দিতে দেখা গেছে।’

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন জানান, বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে বর্তমানে বনানী থানায় রাখা হয়েছে।

এই শাখার আরও খবর

ব্রেকিং: আলবানিজকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে অ্যাঙ্গাস টেলর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ নিউসপোল জরিপে দেশটির বিরোধী দল লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেইলর প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের চেয়ে বেশি…

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক, ইন্দোনেশিয়ায় আটক

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’…

ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই চার্জশিট, আদালতে জমা দেয়নি ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য…

শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার…

হত্যা, জমি দখল, মন্দিরে হামলা: ১০ মাসে সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫ হামলা, হত্যা ২৮৬

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের (এইচআরসিবিএম) একটি প্রতিবেদন। সংগঠনটির দাবি, ২০২৬…

সরকারি অর্থে মডেল মন্দির নির্মাণে আপত্তি, এমপি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ হিন্দু সম্মিলন সংঘের

সারাদেশে মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করা যাবে না বলে কুষ্টিয়ার সংসদ সদস্য আমীর হামজার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au