বাংলাদেশ

বাংলাদেশে ১৭ কোটি ২৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠাল অস্ট্রেলিয়া ও কানাডা

  • 8:40 pm - November 22, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
বাংলাদেশে রেমিট্যান্সে অস্ট্রেলিয়া ও কানাডার অবদান ১৭২ মিলিয়ন ডলার। ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) অস্ট্রেলিয়া ও কানাডা থেকে বাংলাদেশে ১৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। দেশের প্রবাসী আয়ের উৎস বহুমুখীকরণে এ দুটি দেশের সম্ভাবনার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার। একই সময়ে কানাডা থেকে এসেছে ৭ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার।

এই দুই দেশ থেকে আসা রেমিট্যান্স বাংলাদেশের মোট প্রবাসী আয়ের প্রায় ১ দশমিক ৫ শতাংশ। আলোচ্য চার মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৭ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অস্ট্রেলিয়া থেকে জুলাইয়ে ২ কোটি ১৩ লাখ, আগস্টে ২ কোটি ২১ লাখ ৪০ হাজার, সেপ্টেম্বরে ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার এবং অক্টোবরে ২ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে কানাডা থেকে জুলাইয়ে ১ কোটি ৭০ লাখ ৮০ হাজার, আগস্টে ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার, সেপ্টেম্বরে ২ কোটি ১০ লাখ এবং অক্টোবরে ২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। দেশটি থেকে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বৈদেশিক মুদ্রার স্থিতিশীল প্রবাহ বজায় রাখতে রেমিট্যান্সের উৎস বহুমুখীকরণ গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক। একই সঙ্গে প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা ও আস্থার প্রতিফলন এটি।

আরিফ হোসেন খান জানান, রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করা, ব্যাংকিং সেবার মান উন্নত করা এবং অবৈধ হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের অবদানের কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, প্রবাসীদের পাঠানো অর্থ বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।

অস্ট্রেলিয়াপ্রবাসী চট্টগ্রামের বাসিন্দা আশিক মজুমদার বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে এখন বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠানো আগের তুলনায় সহজ হয়েছে। তিনি জানান, বর্তমানে সহজেই দেশে থাকা বাবার কাছে অর্থ পাঠাতে পারছেন।

রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব

জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে এসেছে ২২০ কোটি ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬২ কোটি ডলার এবং যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ডলার।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ১০৩ কোটি ডলার এবং মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে সহায়তা করেছে এবং অর্থনীতিকে সমর্থন জুগিয়েছে।

তিনি বলেন, লাখ লাখ পরিবারের জীবনযাত্রা, অভ্যন্তরীণ ভোগব্যয় এবং বৈদেশিক লেনদেনের স্থিতিশীলতা বজায় রাখতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশগুলোতে দক্ষ ও পেশাজীবী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে রেমিট্যান্সের উৎস আরও বিস্তৃত হবে। এতে প্রচলিত শ্রমবাজারের ওপর বাংলাদেশের অতিরিক্ত নির্ভরশীলতাও কমানো সম্ভব হবে।

এই শাখার আরও খবর

ব্রেকিং: আলবানিজকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে অ্যাঙ্গাস টেলর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ নিউসপোল জরিপে দেশটির বিরোধী দল লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেইলর প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের চেয়ে বেশি…

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক, ইন্দোনেশিয়ায় আটক

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’…

ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই চার্জশিট, আদালতে জমা দেয়নি ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য…

শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার…

হত্যা, জমি দখল, মন্দিরে হামলা: ১০ মাসে সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫ হামলা, হত্যা ২৮৬

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের (এইচআরসিবিএম) একটি প্রতিবেদন। সংগঠনটির দাবি, ২০২৬…

সরকারি অর্থে মডেল মন্দির নির্মাণে আপত্তি, এমপি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ হিন্দু সম্মিলন সংঘের

সারাদেশে মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করা যাবে না বলে কুষ্টিয়ার সংসদ সদস্য আমীর হামজার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au