বাংলাদেশ

রাজশাহীতে যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তলসহ গ্রেপ্তার ২

  • 11:22 pm - November 22, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার
রাজশাহীতে যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তলসহ গ্রেপ্তার ২, অস্ত্র ও বিস্ফোরক নিয়ে বাড়ছে উদ্বেগ। ছবি: সংগৃহীত

রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর কয়েক দিন আগে রাজশাহী বিমানবন্দরের প্রবেশপথের কাছ থেকে দুটি গ্রেনেড উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তৎপরতা বাড়ে।

শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কের সারোইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শাহিন আলী (৩৮) ও জামিনপুর গ্রামের পিংকি খাতুন (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র দুটি সংগ্রহ করেছিলেন। পরে সেগুলো বিক্রির উদ্দেশ্যে খুলনায় নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। অস্ত্রগুলোর উৎস এবং এর সরবরাহ ও বিতরণের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

রাজশাহী অঞ্চলে অস্ত্র ও বিস্ফোরকের চলাচল নিয়ে উদ্বেগের মধ্যেই এ গ্রেপ্তারের ঘটনা ঘটল। চলতি মাসের শুরুতে রাজশাহী বিমানবন্দরের প্রবেশপথের কাছ থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। পরে পুলিশ ও নিরাপত্তা সংস্থার সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন।

এসআরবির একটি সূত্রের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, উদ্ধার করা গ্রেনেড দুটি চীনের তৈরি টাইপ-১ ফ্র্যাগমেন্টেশন হ্যান্ড গ্রেনেড হতে পারে। এগুলো ১৯৭০ বা ১৯৮০-এর দশকে তৈরি হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হয়। গ্রেনেডের আকৃতি, ঢালাই করা লোহার কাঠামো এবং বাইরের বিশেষ খাঁজ দেখে এ ধারণা করা হয়েছে। সূত্রটির মতে, গ্রেনেডের ফিউজ চীনের বি-২ বা টাইপ-১ মডেলেরও হতে পারে।

তবে গ্রেনেডগুলোর মডেল, উৎপাদনের সময় কিংবা উৎপত্তির দেশ সম্পর্কে পুলিশ বা এসআরবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে কোনো স্বতন্ত্র কারিগরি প্রতিবেদনও প্রকাশ করা হয়নি।

বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গ্রেনেড দুটি কারা সেখানে রেখেছিল, কখন রাখা হয়েছিল এবং কীভাবে সেগুলো রাজশাহীতে পৌঁছেছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

উদ্ধার করা গ্রেনেডের একটির নিরাপত্তা পিন ও লিভার খোলা অবস্থায় পাওয়া গেছে বলে জানা গেছে। এতে গ্রেনেডটির ভেতরের বিস্ফোরণ প্রক্রিয়া উন্মুক্ত হয়ে ছিল। ব্যস্ত বিমানবন্দরের কাছাকাছি এ ধরনের বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বিশেষ উদ্বেগ তৈরি হয়।

এদিকে গোদাগাড়ীতে পিস্তল উদ্ধারের ঘটনা রাজশাহী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। অস্ত্র সংগ্রহের কথা স্বীকার করা দুই ব্যক্তির বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। ভারতের সীমান্তবর্তী এ জেলাটি দীর্ঘদিন ধরেই আন্তসীমান্ত চোরাচালানের অভিযোগের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে।

তবে শুক্রবার উদ্ধার করা পিস্তল দুটির সঙ্গে রাজশাহী বিমানবন্দরের কাছ থেকে উদ্ধার হওয়া গ্রেনেডের কোনো যোগসূত্র রয়েছে, এমন প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। আগের বিস্ফোরক উদ্ধারের ঘটনার সঙ্গে গ্রেপ্তার দুজনের সংশ্লিষ্টতার কথাও তদন্তকারীরা জানাননি।

তদন্তে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, পিস্তল দুটি কোনো বৃহত্তর অবৈধ অস্ত্র বাণিজ্য চক্রের অংশ কি না, কারা অস্ত্র সরবরাহ করেছিল এবং এগুলোর সম্ভাব্য ক্রেতা বা গ্রহীতাদের শনাক্ত করা যায় কি না। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: নর্থইস্ট নিউজ

এই শাখার আরও খবর

ব্রেকিং: আলবানিজকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে অ্যাঙ্গাস টেলর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ নিউসপোল জরিপে দেশটির বিরোধী দল লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেইলর প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের চেয়ে বেশি…

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক, ইন্দোনেশিয়ায় আটক

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’…

ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই চার্জশিট, আদালতে জমা দেয়নি ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য…

শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার…

হত্যা, জমি দখল, মন্দিরে হামলা: ১০ মাসে সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫ হামলা, হত্যা ২৮৬

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের (এইচআরসিবিএম) একটি প্রতিবেদন। সংগঠনটির দাবি, ২০২৬…

সরকারি অর্থে মডেল মন্দির নির্মাণে আপত্তি, এমপি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ হিন্দু সম্মিলন সংঘের

সারাদেশে মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করা যাবে না বলে কুষ্টিয়ার সংসদ সদস্য আমীর হামজার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au