বিনোদন

বিয়ের পর মেহজাবীনের ‘জন্মদিন’

  • 4:55 pm - April 21, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটকের পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন তিনি। গত বছরেই সিনেমায় অভিষেক হয়েছে এ অভিনেত্রীর। বিনোদনের সব মাধ্যমেই রেখেছেন প্রতিভার সাক্ষর। দর্শকদের ভালোবাসায় সিক্ত এ অভিনেত্রীর জন্মদিন ছিল শনিবার।

১৯৯১ সালের ১৮ এপ্রিল চট্টগ্রামে জন্ম গ্রহণ করেন মেহজাবীন। তবে তার বেড়ে ওঠা দুবাইতে। তবে দেশে ফিরে পড়াশোনা করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে। সুন্দরী অন্বেষণের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেড় দশক আগে শোবিজে পা রাখেন। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’।

এ নাটকে তার বিপরীতে অভিনয় করেন মাহফুজ আহমেদ। এরপর শুধুই তার সাফল্যের গল্পগাঁথা। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করার পর। আর হাল আমলে ব্যস্ত রয়েছেন সিনেমা নিয়ে।

এবারের জন্মদিন অভিনেত্রীর কাছে একটু বিশেষ। কারণ, চলতি বছরের ফেব্রুয়ারিতেই নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেহজাবীন। বিয়ের পর প্রথম জন্মদিন উদযাপন করতে যাচ্ছেন তিনি। স্বামীর সঙ্গে প্রথমবার জন্মদিন পালনটা একটু বিশেষ বলেই মনে করছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে উঠেছি। তো এবারের জন্মদিন যথারীতি স্বামীর বাড়িতে যেমন সময় কাটবে ঠিক তেমনি আমার বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দিনটা বিশেষভাবে উদযাপন করব। আর আগামী এক সপ্তাহের মধ্যে নতুন একটি বড় কাজের ঘোষণা দেব। এ কাজটি আমার ক্যারিয়ারের সঙ্গে সম্পৃক্ত অনেক বড় একটি কাজ এবং আমার জন্য খুব আনন্দের, দায়িত্বশীল একটি কাজ। যেহেতু এখনো চুক্তি হয়নি, তাই আপাতত এই ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছে না। সময় হলেই সবাইকে জানান দেব।’

বর্তমানে এ অভিনেত্রীর ব্যস্ততা সিনেমা নিয়ে। এরইমধ্যে দুটি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। এটি এখনও মুক্তি পায়নি। এদিকে তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au