বিনোদন

আমির খানের বদলে রাজকুমার রাও?

  • 5:06 pm - April 21, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

‘লাল সিংহ চাড্ডা’ সিনেমার পর আমির খানকে আর সিনেমায় দেখা যায়নি। এরপর ‘সিতারে জামিন পার’ সিনেমা ঘোষণা দিয়েছেন তিনি। এর মধ্যে মুম্বাইয়ের আইনজীবী উজ্জ্বল নিকমের বায়োপিকে অভিনয় করার কথা ছিল তার। কিন্তু সে সিনেমা থেকে সরে গেছেন তিনি। ফলে এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রাজকুমার রাও।

বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, ভারতের সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমের বায়োপিকে অভিনয় থেকে সরে এসেছেন আমির খান। এরপর এই সিনেমার মূল ভূমিকায় অভিনয়ের জন্য আলোচনায় কেন্দ্রে রয়েছেন রাজকুমার রাও। রাজকুমারকে নিকমের চরিত্রে অভিনয় করাতে আগ্রহী নির্মাতা দীনেশ ভিজানও। সিনেমাটি নিয়ে নির্মাতার সঙ্গে কথাও হয়েছে নায়কের।

এর আগে পিঙ্কভিলা জানিয়েছে, করোনা মহামারীর আগে উজ্জ্বল নিকামের বায়োপিক নিয়ে আমির খানের সঙ্গে নির্মাতার দফায় দফায় আলোচনা হয়েছিলো। তখন থেকেই তিনি এটিকে সবার সামনে তুলে ধরতে আগ্রহী ছিলেন। বেশ কয়েকটি খসড়া স্ক্রিপ্ট তৈরি হওয়ার পরও আমির এখন দীনেশ বিজানের সঙ্গে আর কাজ করতে যাচ্ছেন না। প্রথমে এই ছবিতে অভিনয় করার কথা থাকলেও এখন আমির কেবল প্রযোজক হিসেবেই কাজ করবেন।

রাজকুমার রাও বর্তমানে তার আসন্ন রোমান্টিক কমেডি ‘ভুল চুক মাফ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।  এতে তার বিপরীতে অভিনয় করছেন ওয়ামিকা গাব্বি। এটি আগামী ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

প্রসঙ্গত, মুম্বইয়ের ২৬/১১ সন্ত্রাসী হামলা সংক্রান্ত মামলায় সরকারি কৌঁসুলি ছিলেন আইনজীবী উজ্জ্বল নিকম। ২০২৪-এ বিজেপি প্রার্থী হিসাবে কংগ্রেসের বর্ষা গায়কোয়াড়ের বিরুদ্ধে নির্বাচনে লড়েছিলেন উজ্জ্বল নিকম।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au