বিনোদন

বক্স অফিসে দুর্দান্ত ‘জংলি’

  • 7:37 pm - April 21, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি অভিনীত সিনেমা ‘জংলি’ এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে। মুক্তির পর থেকেই সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় হাউসফুল শো চলছে।

মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল সাড়ে ৬ লাখ টাকা। আর মুক্তির ২০তম দিনে সিনেমাটি আয় করেছে ২০ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে সিয়াম লেখেন, “রিলিজের দিন না, পহেলা বৈশাখ না, কোনো শুক্রবারও না।”

তিনি আরও লিখেছেন, “মুক্তির বিশতম দিনে এসে যে সিনেমা এমন অবিশ্বাস্য সাড়া পায়, সেই সিনেমা যে দর্শকদের হৃদয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে। সেই বার্তা আমরা পেয়ে গেছি। ‘জংলি’র জন্যে ভালোবাসার এই মিছিল দীর্ঘ হোক।”

এম রাহিম পরিচালিত এই সিনেমায় উঠে এসেছে বাবা-মেয়ের সম্পর্কের আবেগঘন গল্প, যা অনেক দর্শকের চোখে জল এনেছে।

চরিত্র অনুযায়ী সিয়ামকে দেখা যায় ‘জনি’ থেকে ‘জংলি’ হয়ে উঠতে। সিনেমার প্রথমার্ধে যেখানে তিনি পরিচিত ‘চকলেট বয়’ লুকে, পরের অর্ধে ছিলেন একেবারে ভিন্নরূপে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au