বিনোদন

শুধুমাত্র এক সিনেমার জন্যেই ২০০ কোটি

  • 10:18 pm - April 21, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
ছবিঃ সংগৃহীত

সঞ্জয় লীলা বনশালি, করণ জোহর বা রোহিত শেট্টিকেও ছাড়িয়ে গেছেন এসএস রাজামৌলি। এই তেলুগু চলচ্চিত্র নির্মাতা ভারতের সর্বোচ্চ আয়কারী পরিচালক। তিনি প্রতি ছবরি জন্য পারিশ্রমিক নেন ২০০ কোটি টাকা।

ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিডি) তথ্য অনুসারে রাজামৌলি তার প্রতিটি ছবির জন্য প্রায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।

ব্যবসায়ী সূত্র জানায়, এর মধ্যে তার অগ্রিম পারিশ্রমিক, লাভের ভাগ এবং স্বত্ব বিক্রির বোনাসও অন্তর্ভুক্ত থাকে। একটা ছবি যত বেশি আয় করবে, তার ভাগ তত বেশি হতে পারে। রাজামৌলি তার বাহুবলী ফ্র্যাঞ্চাইজির সাফল্যের জন্যও এই পরিমাণ পারিশ্রমিক অর্জন নিয়েছিলেন।

২০০ কোটি টাকার পারিশ্রমিক রাজামৌলিকে দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত পরিচালক। তিনি আয়ের দিক থেকে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকে ছাড়িয়ে গেছেন। শাহরুখ-সালমান প্রতি ছবির জন্য ১৫০-১৮০ কোটি টাকা আয় করেন।

এই সাফল্যের নেপথ্যে রাজামৌলিক তিনি নিজেই। ‘বাহুবলী’ তাকে পুরো ভারত জুড়ে খ্যাতি এনে দিয়েছে। ‘বাহুবলী ২’-এর হিন্দি সংস্করণ ৫১০ কোটি আয় করেছিল। ছয় বছর ধরে হিন্দিতে সর্বোচ্চ আয়কারী ছবি ‘বাহুবলী’। ‘আরআরআর’-এর হিন্দি সংস্করণ ২৭০ কোটি আয় করেছিল।

ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়, রাজামৌলি যা পারিশ্রমিক নেন তার অর্ধেকও অন্য কোনও পরিচালক নেন না। সন্দীপ রেড্ডি ভাঙা, প্রশান্ত নীলরা ছবি প্রতি প্রায় ৯০ কোটি নেন।

অন্যদিকে, রাজকুমার হিরানি নেন ৮০ কোটি। সুকুমার, সঞ্জয় লীলা বনশালি, লোকেশ কানাগরাজ এবং সিদ্ধার্থ আনন্দ প্রতি ছবির জন্য ৪০ কোটি টাকা নেন।

করণ জোহর এবং রোহিত শেট্টির মতো নির্মাতারা সাধারণত তাদের নিজস্ব প্রযোজনা সংস্থা থেকেই ছবি তৈরি করেন, ফলে তারা আর আলাদা করে কোনও পারিশ্রমিক নেন না। ছবির লভ্যাংশটাই তারা পান।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au