বিনোদন

চ্যাটজিপিটির পরামর্শেই রক্ষা পেল দুই জীবন

  • 9:26 pm - April 22, 2025
  • পঠিত হয়েছে:২৪৬ বার
ছবিঃ সংগৃহীত
ইনস্টাগ্রামে একটি পোস্টে কনটেন্ট ক্রিয়েটর নাটালিয়া ট্যারিয়েন জানিয়েছেন, কিভাবে মজা করে চ্যাটজিপিটি কে করা একটা সাধারণ প্রশ্নই শেষ পর্যন্ত তার ও তার অনাগত সন্তানের জীবন বাঁচিয়েছে।

তিনি চোয়ালে হালকা টান অনুভব করায় চ্যাটজিপিটি কে প্রশ্ন করেছিলেন এর কারণ সম্পর্কে। যদিও তিনি বিষয়টি খুব একটা গুরুত্ব দিয়ে ভাবেননি। কিন্তু চ্যাটজিপিটি নাটালিয়াকে রক্তচাপ মেপে দেখতে বললো।

তিনি রক্তচাপ মেপে দেখলেন, তা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি।

নাটালিয়া ভাবলেন হয়তো কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পরে রক্তচাপ আরও বাড়তে থাকে এবং তিনি অসুস্থ বোধ করতে থাকেন। ব্যাপারটি নিয়ে চ্যাটজিপিটিকে আবার প্রশ্ন করা হলে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সটি নাটালিয়াকে অ্যাম্বুলেন্স ডাকার পরামর্শ দেয়।

পরবর্তীতে নাটালিয়া হাসপাতালে গেলে তার রক্তচাপ পুনরায় পরীক্ষা করা হয়। দেখা যায় তার রক্তচাপ ২০০/১৪৬—যা খুবই বিপজ্জনক। তখনই ডাক্তাররা বলেন, ‘আর দেরি নয়, এখনই বাচ্চা ডেলিভারি করতে হবে।’

পরিস্থিতি এতটাই ভয়ানক ছিল যে এক ডাক্তার তাকে বলেন, ‘তুমি যদি হাসপাতালে না এসে রাতে ঘুমিয়ে যেতে, আর হয়তো চোখ খুলতে পারতে না।

নাটালিয়ার ছেলে এখন সুস্থ, তিনিও ভালো আছেন।’তিনি ইন্সটাগ্রাম পোস্টে বলেন, ‘একটা ছোট প্রশ্ন, একটা সাধারণ উপসর্গ। আর সেখান থেকেই আমার আর আমার সন্তানের প্রাণ রক্ষা হল। চ্যাটজিপিটি সত্যিই আমাদের জীবন বাঁচিয়েছে।’

এই ঘটনার মতোই আরেকজন রেডিট-এ জানিয়েছেন, তার ৫ বছরের পুরোনো চোয়ালের সমস্যা চ্যাটজিপিটি কয়েক সেকেন্ডেই সমাধান করে দিয়েছিল।

এই ধরনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতূহল তৈরি করছে। তবে আমাদের মনে রাখা প্রয়োজন, মাঝে মাঝে আর্টিফিসিয়াল ইনিটেলিজেন্স আমাদের সঠিক সাহায্য করলেও কোনো চিকিৎসকের বিকল্প হতে পারে না।

সূত্র : ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au