খেলা

আলোক সল্পতায় সিলেট টেস্ট শেষ হওয়ার আগে টাইগারদের লিড ১১২ রানের

  • 2:41 am - April 23, 2025
  • পঠিত হয়েছে:১৯২ বার

পিছিয়ে থেকে দিন শুরু করা টাইগাররা তৃতীয় দিন শেষ করেছে ১১২ রানে এগিয়ে থেকে। তৃতীয় দিনে দুই সেশন মিলিয়ে ৩ উইকেট হারালেও ভালোভাবেই ম্যাচে ফিরেছে স্বাগতিকরা। অপরাজিত থেকে দিন শেষ করেছে দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও জাকের আলি। ফিফটি তুলে নেন অধিনায়ক শান্ত।

তৃতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে বাংলাদেশ। টাইগারদের লিড ১১২ রানের। অপরাজিত থেকে দিন শেষ করেছে দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও জাকের আলি।

এর আগে ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে দিনের খেলা শুরু হয় নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর, দুপুর ১টায়।

মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ৬০ রানের জুটি ভাঙে জয়ের বিদায়ে। এরপর শান্তকে সঙ্গে নিয়ে মুমিনুল যোগ করেন আরও ৬৫ রান। তবে ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়েই আউট হন মুমিনুল।

এরপর অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ৪ রান করে ফেরার পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে শান্ত ও জাকেরের দৃঢ়তায় দিন শেষ করে টাইগাররা। ফিফটি তুলে নেন অধিনায়ক শান্ত।

আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা শেষ হয় নির্ধারিত সময়ের আগেই। চতুর্থ দিনে বড় রানের লিড নেওয়ার লক্ষ্যে নিয়েই ব্যাট করতে নামবে বাংলাদেশ।

এই শাখার আরও খবর

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au