বিনোদন

ক্ষোভ প্রকাশ করে যা বললেন ববিতা

  • 9:54 pm - April 24, 2025
  • পঠিত হয়েছে:১৭৬ বার

বাংলা সিনেমার স্বর্ণযুগের নায়িকা ফরিদা আক্তার ববিতা আগেও একাধিকবার জানিয়েছেন, ফেসবুকে তার কোনও একাউন্ট নেই। তবুও একাধিকবার ফেসবুকের কারণেই ‘বিব্রতকর অবস্থায়’ পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী।

এবার ফেসবুকে ছড়িয়েছে, ‘নায়িকা ববিতা অসুস্থ’। এমন খবরে কিছুটা ক্ষোভই প্রকাশ করেছেন তিনি। ববিতা বললেন, “এটা ভুয়া খবর। ফেইক একাউন্ট থেকে ফেইসবুকে এই পোস্ট করা হয়েছে। কেউ আমার নাম ব্যবহার করে ফেসবুক আইডি থেকে এই খবর ছড়িয়েছে।”

তিনি ‘ফেসবুক ব্যবহার করেন না’ বলেও ফের জানিয়েছেন। ববিতা বলেন, “আমি তো আগেও অনেকবার বলেছি, আমি ফেইসবুক ব্যবহার করি না। যারা এসব ভূয়া খবর ছড়ায়, তারা কেন করে? কী লাভ হয় তাদের? এসবের কারণে আমাকে খুব বিব্রতকর অবস্থায় পড়তে হয়।”

স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে অনিককে নিয়েই ববিতার সংসার। ছেলেকে লেখাপড়াও করিয়েছেন কানাডায়। বছরের অনেকটা সময় ছেলের সঙ্গেই থাকেন তিনি। ববিতা জানিয়েছেন, তিনি এখন সুস্থ আছেন এবং ঢাকার বাসাতেই আছেন।

১৯৬৮ সালে জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিষেক ঘটে ববিতার। সেখানে রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি।

চলচ্চিত্র জগতে তার প্রথম নাম ছিল ‘সুবর্ণা’। জহির রায়হানের ‘জ্বলতে সুরজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম ‘ববিতা’ হয়। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘অনঙ্গ বউ’ চরিত্রে অভিনয় করে দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও পরিচিতি পান তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে চারবার, পার্শ্ব অভিনেত্রী হিসেবে দুইবার ও প্রযোজক হিসেবে একবার পুরস্কার পেয়েছেন ববিতা। ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মানায় ভূষিত করা হয়।

দীর্ঘ ক্যারিয়ারে ‘পোকা মাকড়ের ঘর বসতি’, ‘রামের সুমতি’, ‘এক মুঠোভাত’, ‘অনন্ত প্রেম’, ‘লাঠিয়াল’, ‘লাইলী মজনু’, ‘দূরদেশ’, ‘ফুলশয্যা’, ‘বেহুলা লক্ষিন্দর’ মিলিয়ে প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ববিতা।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au