অস্ট্রেলিয়া

নিউক্যাসেলে প্রকাশ্যে তরুণকে গুলি করে হত্যা

  • 10:06 pm - April 24, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার

মেলবোর্ন, ২৪ এপ্রিল- অস্ট্রেলিয়ার নিউক্যাসলের সমুদ্রসৈকতের পার্কিং এলাকায় এক তরুণকে রাইফেল দিয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। ১৮ বছর বয়সী নিহত ওই তরুণের নাম একমপ্রীত সাহনি।
বুধবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে মেমোরিয়াল ড্রাইভে বার বিচের একটি গাড়ি পার্কিং এলাকায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গুলি করার আগে সাহনির সঙ্গে সেখানে কিছু মানুষের বিবাদ হয়।
নিক ব্রাউন এক প্রত্যক্ষর্ধী অস্ট্রেলিয়া ভিত্তিক নিউজ পোর্টাল ‘নাইন নিউজ’কে বলেন, তিনজন লোক একটি সাদা গাড়িতে এসে ওই দলের কাছে আসে। তারা ছেলেটির কাছে গিয়ে তাকে গুলি করে। সে পড়ে যায়, আর তখন সে বলছিল, ‘এই কুকুরগুলোকে মেরে ফেলো’।

ব্রাউনের বর্ণনা অনুযায়ী, গুলি করার পর, ওই ব্যক্তি ব্রাউনকে বলেন, “তুই কি করছিস?”

ব্রাউন বলেন, “তারপর হঠাৎ সে একটা বড় রাইফেল বের করলো আমার দিকে তাক করে বললো, ‘সর।’”

তবে নিউ সাউথ ওয়েলস পুলিশ বলছে, গুলি চালানো ও তার আগে ঘটে যাওয়া সংঘর্ষের মধ্যে কোনো সংযোগ পাওয়া যায়নি। গুলি করার পর যে গাড়ি ব্যবহার করা হয়েছিল, তা কিছু সময় পরে পাশের এক এলাকায় আগুনে পুড়িয়ে ফেলা অবস্থায় পাওয়া যায়।

নিউক্যাসল সিটি পুলিশ ডিস্ট্রিক্টের অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট বেনসন বলেন, আমরা বিশ্বাস করি না যে সংঘর্ষটি পরিকল্পিত ছিল। আমরা মনে করি না এই গুলির ঘটনাটির সঙ্গে পার্কিংয়ের সেই সংঘর্ষের কোনো সম্পর্ক আছে। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।

তিনি বলেন, এটি একটি অর্থহীন অপরাধ। আমরা পুলিশ হিসেবে এমন কিছু মেনে নেব না এবং আশা করি সমাজও তা মেনে নেবে না।

অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট স্টিভ বেনসন সাংবাদিকদের জানান, কিশোরটির শরীরের ওপরের অংশে গুলি লাগে।

প্যারামেডিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় গোয়েন্দারা এখন তদন্তের নেতৃত্ব দিচ্ছেন এবং স্টেট ক্রাইম কমান্ডের হোমিসাইড স্কোয়াড নতুন গঠিত স্ট্রাইক ফোর্স বোলওয়ারার অধীনে তদন্তে সহায়তা করছে।

পার্কিং এলাকা এখনো সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে ফরেনসিক কর্মকর্তাদের সেখানে প্রমাণ সংগ্রহ করতে দেখা গেছে।

এনএসডব্লিউ পুলিশের ও কাউন্টার-টেরোরিজম মন্ত্রী ইয়াসমিন ক্যাটলি বলেছেন, ঘটনাটি “অপ্রত্যাশিত ও এলোমেলো” ছিল।

মন্ত্রী ক্যাটলি কমিউনিটির পক্ষ থেকে পুলিশকে ধন্যবাদ জানান এবং বলেন, পুলিশ এই তদন্তে সব সক্ষমতা ব্যবহার করবে।

তিনি বলেন, “এই কমিউনিটি একটি নিরাপদ কমিউনিটি।”

তিনি আরও বলেন, পুলিশ যা কিছু করতে পারে, করবে যাতে তারা খুঁজে বের করতে পারে কে এটি করেছে এবং তাকে আইনের মুখোমুখি দাঁড় করানো যায়।

সুপারিনটেনডেন্ট বেনসন বলেন, পুলিশ এখনো ঘটনার সঠিক পরিস্থিতি নিশ্চিত করতে পারেনি।
“আমরা সবধরনের সম্ভাবনার তদন্ত করছি। আমরা এখনো মোটিভ বের করতে পারিনি” বলেনি তিনি।

মন্ত্রী ক্যাটলি নিহত কিশোরের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানান এবং বলেন, “একজন তরুণের এমন মৃত্যু আমরা দেখতে চাই না আমাদের সমাজে।

পুলিশ একটি অপরাধস্থল চিহ্নিত করেছে এবং তদন্তে গোয়েন্দা ও হত্যা তদন্ত স্কোয়াড কাজ করছে।
পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।

পরে পুলিশ নিশ্চিত করে, আগুনে পুড়ে যাওয়া গাড়িটিই গুলি চালনার ঘটনায় ব্যবহৃত হয়েছিল এবং এটি চুরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বা অভিযোগ আনা হয়নি।

যাদের কাছে কোনো তথ্য বা ড্যাশক্যাম ফুটেজ আছে, তাদেরকে ১৮০০ ৩৩৩ ০০০ নম্বরে ক্রাইম স্টপার্সে যোগাযোগ করতে বলা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রধানমন্ত্রী হওয়ার আত্মবিশ্বাস পলিন হ্যানসনের, মুসলিম অভিবাসন নিয়ে ফের বিতর্কিত মন্তব্য

মেলবোর্ন, ২১ জুলাই: অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন-এর নেতা সিনেটর পলিন হ্যানসন বলেছেন, সুযোগ পেলে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একই…

আইএসে যোগদানের অভিযোগে অভিযুক্ত রায়ান এল হৌলি কঠোর শর্তে জামিন পেলেন

মেলবোর্ন, ২০ জুলাই-  অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা এবং ইসলামিক স্টেট (আইএস) সংগঠনে যোগদানের অভিযোগে অভিযুক্ত রায়ান এল হৌলিকে কঠোর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের অন্যতম…

বিতর্কের মধ্যেই বার্নাবি জয়েসের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন পলিন হ্যানসন

মেলবোর্ন, ১৯ জুলাই- অস্ট্রেলিয়ার ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন তার সঙ্গে দলের সংসদ সদস্য বার্নাবি জয়েসের সম্পর্কের অবনতি নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সরাসরি নাকচ করে…

সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

মেলবোর্ন, ১৯ জুলাই: সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ২০২৬। শনিবার (১৮ জুলাই) নিউ সাউথ ওয়েলসের ওয়েন্টওয়ার্থভিলের…

জাপানের গোয়েন্দা সংস্কারকে স্বাগত জানানো উচিত অস্ট্রেলিয়ার, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা

মেলবোর্ন, ১৮ জুলাই- জাপানের গোয়েন্দা কাঠামোতে বড় ধরনের সংস্কার আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং বিশেষ করে অস্ট্রেলিয়ার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও কৌশলগত…

অভিবাসন নিয়ে বিতর্কিত মন্তব্যে সমালোচনায় অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসন

মেলবোর্ন, ১৭ জুলাই- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন–এর নেতা সিনেটর পলিন হ্যানসন অভিবাসন এবং মুসলিম সম্প্রদায়কে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au