বিনোদন

এ আর রাহমানকে ২ কোটি রুপি দেওয়ার নির্দেশ

  • 8:18 pm - April 26, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার

আইনি জটিলতায় এ আর রাহমান। গতকাল কপিরাইট মামলায় অস্কারজয়ী সংগীত পরিচালকের প্রতিষ্ঠান মাদ্রাজ টকিজকে দুই কোটি রুপি জামানত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। খবর বলিউড হাঙ্গামার

ঘটনার সূত্রপাত ২০২৩ সালে মুক্তি পাওয়া মণিরত্নমের সিনেমা ‘পোন্নিয়িন সেলভান ২’-এর গান ‘বীরা রাজা বীরা’ নিয়ে। অভিযোগ ওঠে, এ আর রাহমানের সুর করা গানটি আগের অন্য একটি গানের সুর থেকে নেওয়া হয়েছে।

২০২৩ সালে কপিরাইট আইনে এ আর রাহমানের বিরুদ্ধে মামলা করেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ফাইয়াজ ওয়াসিফুদ্দিন দাগার।

তিনি অভিযোগ করেন, ‘বীরা রাজা বীরা’ গানটি তাঁর বাবা নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও চাচা জাহিরুদ্দিন দাগারের তৈরি ‘শিবা স্তুতি’ গানের সুর থেকে নেওয়া। তিনি আরও জানেন, ‘শিবা স্তুতি’ অতিপরিচিত গান; কারণ, দাগার পরিবারের সদস্যরা বিশ্বজুড়েই এটি গেয়ে থাকেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাহমান। আইনজীবীর মাধ্যমে তিনি জানান, ‘শিবা স্তুতি’ একটি সাবেকি ধরনের কম্পোজিশন অন্যদিকে ‘বীরা রাজা বীরা’ গানটি মৌলিক সুরে তৈরি হয়েছে। এটি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ঘরানার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের কম্পোজিশন।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au