বিনোদন

আমিরের জীবনেও প্রত্যাখ্যান

  • 7:54 pm - April 27, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান অভিনয়জীবনে যেমন সফল, তেমনই সুখী ব্যক্তিগতজীবনেও। ৬০-এ পা দেওয়া এ অভিনেতা তিন সন্তানের বাবা, এখনো প্রেমসাগরে ডুবে আছেন। কিন্তু  তার জীবনেও প্রত্যাখ্যান আছে।

আমির একজন বলিউড সুপারস্টার। শুধু তাই নয়, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা তিনি। সব বিষয়ে খুঁতখুঁতে। সব কাজে সেরা। কিন্তু প্রত্যাখ্যান হয়েছে তার জীবনেও।  সম্প্রতি আমির নিজেই জানিয়েছেন, তিনি ‘লাপাতা লেডিজ’-এ অভিনয় করতে চেয়েছিলেন পুলিশ আধিকারিকের চরিত্রে। কিন্তু স্বয়ং কিরণ রাও তাকে বাতিল করে দেন, নির্বাচিত হন রবি কিশন। তবে এটিই একমাত্র নয়। এর আগেও ‘ওমকারা’ সিনেমায় অভিনয় করতে চেয়েও বিফল হয়েছিলেন অভিনেতা।

২০০৬ সালে মুক্তি পেয়েছিল বিশাল ভরদ্বাজ পরিচালিত সিনেমা  ‘ওমকারা’। মূলত শেক্সপিয়রের নাটক ‘ওথেলো’-র ভারতীয় আত্মীকরণ ঘটেছিল এ সিনেমায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রনাট্যকার রবিন ভাট জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা ‘ঈশ্বর ল্যাংড়া ত্যাগী’ চরিত্রের জন্য আমির খানের নাম বাছাই করেছিলেন। সেই অনুযায়ী কথাবার্তাও এগিয়ে যায়। খলনায়কের চরিত্রে কাজ করতে আগ্রহী ছিলেন আমির নিজেও।

রবিন বলেন, আমিরের কাজটি করার খুবই ইচ্ছে ছিল। কিন্তু একসময় আমাদের মনে হয় ওকে এই চরিত্রে মানাবে না। সে ক্ষেত্রে আমাদের দ্বিতীয় পছন্দ ছিলেন সাইফ আলি খান। কিন্তু সেই প্রস্তাব নিয়ে যেতেই শুরু হলো আরেক সমস্যা। চরিত্রের প্রয়োজনে সাইফের সংলাপ ছিল পশ্চিম উত্তরপ্রদেশের গ্রাম্য ভাষায়। কিন্তু পতৌদি পরিবারের নবাব কোনোভাবেই সেই ভাষার সঙ্গে পরিচিত ছিলেন না। অভিনয় করতে গেলে তাকে পুরোটাই শিখে নিয়ে করতে হতো। সে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন সাইফ।

রবিন বলেন, ‘ল্যাংড়া ত্যাগী’ হয়ে ওঠার জন্য সাইফ ছোট করে চুল ছেটে ফেলেছিলেন। শুধু তাই নয়, ভাষা রপ্ত করার নিয়মিত মহড়া দিতেন। আর এ বিষয়ে তাকে সব থেকে বেশি সাহায্য করেছিলেন সহ-অভিনেতা দীপক দোবরিয়াল।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au