বিনোদন

দুই হাজার পর্বে বিশেষ অতিথি হয়ে আসছেন অপি করিম

  • 9:01 pm - April 30, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
আগামীকাল ১ মে ২০০০ তম পর্বের মাইলফলক স্পর্শ করবে মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘বিনোদন সারাদিন’। পর্বটিতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী, স্থপতি অপি করিম। এছাড়া এদিন অপি করিমেরও জন্মদিন।তিনি গত বছর ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য ওপার বাংলায় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলাতে মনোনয়ন পেয়েছিলেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী ‘বিনোদন সারাদিন’-এ জানিয়েছেন নতুন আরেকটি চমকপ্রদ তথ্য। নাচের প্রতি অকুণ্ঠ ভালোবাসা থেকে নাচ নিয়ে ভবিষ্যতে ভিন্নধর্মী কাজ করার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।অপি করিমের সাথে ‘বিনোদন সারাদিন’-এর ২০০০ পর্বে সঞ্চালনা করেছেন ইন্দ্রানী নিশি। তিনি ছাড়াও অর্চি রহমান এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন নিয়মিত।
প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার, রাত ১২টায় প্রচারিত হচ্ছে ‘বিনোদন সারাদিন’।রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও তত্ত্বাবধানে ‘বিনোদন সারাদিন’ প্রযোজনা করছেন এস এম হুমায়ূন কবীর। ২০১২ সালের ৬ মে থেকে প্রচার শুরু হয়েছিল এই জনপ্রিয় অনুষ্ঠানের। ১ম পর্বে অতিথি হিসেবে এসেছিলেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু।
পরবর্তীতে ‘বিনোদন সারাদিন’-এর অতিথি হয়ে এসেছিলেন সুবর্ণা মুস্তাফা, আলমগীর, রাইসুল ইসলাম আসাদ, প্রয়াত শহীদুল ইসলাম খোকন, প্রয়াত অভিনেত্রী দিতি, জয়া আহসান, সাদিয়া ইসলাম মৌ, রুমানা রশিদ ঈশিতা, মাহফুজ আহমেদ, পূর্ণিমা, মোস্তফা সরয়ার ফারুকী, অনন্ত জলিল, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, মোনালিসা, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, এফ এস নাঈম, নাদিয়া আহমেদ, পরীমনি, মাহিয়া মাহি, বাঁধন, বাপ্পী চৌধুরী, আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, পূজা চেরি, কনা, ইমরান সহ বিনোদন জগতে ক্যামেরার সামনে ও নেপথ্যে থাকা প্রায় সব গুণী শিল্পী-কলাকুশলীরা। 

 

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au