বিনোদন

পাকিস্তানি অভিনেত্রী হানিয়াকে পানির বোতল উপহার পাঠালেন ভারতীয় ভক্ত

  • 10:03 pm - April 30, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার

জম্মু-কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বাদে সকলেই পর্যটক। এই ঘটনার জেরে ভারত পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছে। ভারত ও পাকিস্তান দুই দেশই একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, আপাতত সাময়িক ভাবে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার দাবিও উঠেছে। এর মাঝে পাকিস্তানী অভিনেত্রী হানিয়া আমিরের কাছে ভারতীয় ভক্ত এক ব্ক্স পানির বোতল উপহার হিসেবে পাঠিয়েছে বলে গুঞ্জন রটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে এই পাকিস্তানি অভিনেত্রীর অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। তাই হানিয়ার জন্য চিন্তিত হয়েই এক বাক্স পানির বোতল পাঠানোর এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত হওয়ার কারণেই রসিকতা করে ভারতের ভক্তরা হানিয়াকে পানির বোতল পাঠিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। যদিও এই রসিকতার জন্য নেটিজেনদের একাংশের পক্ষ থেকে কটাক্ষও ধেয়ে এসেছে। তাদের মতে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে এই রসিকতা মোটেই উপযুক্ত নয়।

প্রসঙ্গত, পেহেলগাম কাণ্ডের নিন্দায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছিলেন হানিয়াও। তিনি লিখেছিলেন, ‘যে কোনও স্থানের দুর্ঘটনাই আমাদের কাছে সমান ভাবে দুঃখজনক। এই ঘটনায় যে নিরীহ মানুষেরা প্রাণ হারালেন তাদের জন্য আমার মন ভারাক্রান্ত।’

ভারতীয়দের মতোই তিনিও এই ঘটনায় ব্যথিত বলে জানান হানিয়া। তিনি বলেন, ‘যন্ত্রণা, শোক ও আশা এই তিন মিলিয়ে আমরা সবাই এখন একসঙ্গে। নিরীহ প্রাণের এমন পরিণতি হলে, সেই যন্ত্রণা শুধু তার একার থাকে না, সেই যন্ত্রণা আমাদের সবার হয়ে যায়। আমরা যে এলাকারই মানুষ হই না কেন, শোকের একটাই ভাষা হয়। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।’

উল্লেখ্য, ‘মেরে হামসফর’, ‘মুঝে পেয়ার হুয়া থা’র মতো পাকিস্তানি ছবিতে অভিনয় করে জনপ্রিয় হানিয়া আমির। ইনস্টাগ্রামে ১ কোটি ৮০ লক্ষ ফলোয়ার রয়েছে এই মডেল ও অভিনেত্রীর। তার প্রচুর ফ্যান রয়েছে ভারতে। সম্প্রতি খবরে রটেছে, বলিউডি ছবি দিলজিৎ দোসাঞ্জের ‘সর্দার জি ৩’ থেকে হানিয়াকে বাদ দেওয়া হতে পারে। গত মাসে যুক্তরাজ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। প্রযোজকরা হানিয়ার দৃশ্যগুলি অন্য কোনো অভিনেত্রীকে দিয়ে পুনরায় শুটিং করার কথা বিবেচনা করছেন বলেও খবর। তবে, নির্মাতাদের কাছ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি।

 

 

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au