বিনোদন

আরব কনসার্টে রকস্টার জেমস

  • 8:24 pm - May 01, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার

সৌদি আরবের রিয়াদে ৩০ এপ্রিল-৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ আয়োজন ‘রিয়াদ সিজন’। গত সাত বছর ধরে অনুষ্ঠানটি আয়োজন করছে সৌদি সরকার। প্রতি সিজনে আয়োজনটির নাম থাকে আলাদা। এবারের  নাম ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। এটি অনুষ্ঠিত হচ্ছে রিয়াদের দাম্মাম শহরে।

এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হবে। সেইসঙ্গে বাংলাদেশের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

বাংলাদেশ থেকে যারা এই অনুষ্ঠানে এবার গান গাইবেন তাদের মধ্যে রকস্টার মাহফুজ আনাম জেমস অন্যতম। তিনি এর আগেও সৌদি সরকারের আমন্ত্রণে দেশটিতে  নিজের দল ‘নগরবাউল’ নিয়ে গান গাইতে গিয়েছিলেন। এবারও পেয়েছেন আমন্ত্রণ।

এ বিষয়ে জেমস গণমাধ্যমকে বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। ২ মে দাম্মামে গান শোনাব আমি। এছাড়াও ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্ট রয়েছে, সেখানেও গাইবো। এরপর ২০২৫ ট্যুর নিয়ে লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছি।’

জেমস ছাড়াও অনুষ্ঠানে গাইবেন দিলশাদ নাহার কনা, ইমরান, মিলা প্রমুখ।

আয়োজনের ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন (৩০ এপ্রিল) গাইবেন দিলশাদ নাহার কনা, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। দ্বিতীয় দিন (১ মে) গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও ডিজে সাফা। উৎসবের তৃতীয় দিন (২ মে) জেমসের সঙ্গে আরও গাইবেন বিউটি খান, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। শেষদিন (৩ মে) গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ইসলাম, আরমান আলিফ, বিউটি খান ও ডিজে সাফা।

শুধু বাংলাদেশই নয়, এই আয়োজনে আরও অংশ নিচ্ছে সুদান, ­­­­­­­ভারত, ফিলিপাইনসের বিভিন্ন অঙ্গনের তারকারা।

প্রতিটি দেশ চারদিন করে নিজেদের ঐতিহ্য তুলে ধরবে এখানে।

জানা গেছে, প্রতি বছরের মতো এবারও এখানে হস্তশিল্প প্রদর্শনী, দেশীয় ঐতিহ্যবাহী খাবার, শিশুদের নিয়ে বিশেষ আয়োজন, কর্মশালার আয়োজন করা হয়েছে।

 

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au