বিনোদন

হাই জুনুনে জ্যাকুলিন ও নীল

  • 6:49 pm - May 03, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার

জিওহটস্টার সম্প্রতি প্রকাশ করেছে তাদের নতুন ওয়েব সিরিজ ‘হাই জুনুন—ড্রিম. ডেয়ার. ডমিনেট.’-এর অফিসিয়াল ট্রেলার। অ্যাকশন, আবেগ, সংগীত ও প্রতিদ্বন্দ্বিতায় পরিপূর্ণ এ ড্রামা সিরিজটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা এবং প্রযোজনা করেছে জিও ক্রিয়েটিভ ল্যাবস।

মুম্বাইয়ের অ্যান্ডারসন কলেজের প্রেক্ষাপটে নির্মিত এ সিরিজে উঠে এসেছে নাচ ও সংগীতভিত্তিক প্রতিযোগিতার জগৎ। গল্পের কেন্দ্রে রয়েছে ‘সেবি’ চরিত্রে অভিনয় করা সুমেধ মুডগালকর, যে ‘দ্য মিসফিটস’ নামে একটি দল গড়ে তোলে, যার মেন্টর হন জ্যাকুলিন ফার্নান্দেজ। তার চরিত্রের নাম ‘পার্ল সালধানা’। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ‘দ্য সুপারসোনিকস’—কলেজের অভিজাত ও প্রভাবশালী দল, যার নেতৃত্বে রয়েছে ‘গগন আহুজা’ যেই চরিত্রে অভিনয় করছেন নীল নিতিন মুকেশ।

সিরিজটি নিয়ে নীল নিতিন মুকেশ বলেন, ‘এ সিরিজে সংগীত শুধু উপাদান নয়, এটি কাহিনির হৃৎস্পন্দন। ৪০টি অসাধারণ ট্র্যাকসহ, এটি এ বছরের সবচেয়ে বড় অ্যালবাম এবং এক নতুন মুভমেন্ট। এটি এমন একটি কনটেন্ট হতে যাচ্ছে, যা আপনাকে সিনেমার প্রেমে পড়ে যেতে বাধ্য করবে।’

নিজের নতুন এ কাজ নিয়ে জ্যাকুলিন ফার্নান্দেজ বলেন, ‘পার্ল চরিত্রটি বাহ্যিকভাবে গ্ল্যামারাস হলেও তার গভীরে রয়েছে এক দুর্বলতা। এ চরিত্রে কাজ করতে গিয়ে আমাকে দীর্ঘ সময় নাচের অনুশীলন করতে হয়েছে।’

সিরিজটি নিয়ে পরিচালক অভিষেক শর্মা জানান, এটি অসাধারণ গল্পে নির্মাণ করা হয়েছে। এ সময় তিনি অভিনেতাদের প্রশংসাও করেন।

‘হাই জুনুন—ড্রিম. ডেয়ার. ডমিনেট.’-এ আরও অভিনয় করছেন বোমান ইরানি, সিদ্ধার্থ নিগম, প্রিয়াঙ্ক শর্মাসহ একঝাঁক নতুন মুখ। এটি শিগগিরই জিওহটস্টারে মুক্তি পেতে চলেছে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au