বিনোদন

আবার চলচ্চিত্রে নিয়মিত হতে চাই: শিমলা

  • 9:15 pm - May 04, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ম্যাডাম ফুলি সিনেমায় অভিনয় করে রাতারাতি পরিচিত হয়ে ওঠেন শিমলা। প্রথম সিনেমায় পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিমলা এরপর বেশ কিছু ছবি করলেও আলোচনায় ছিলেন না।তবে ২০১৫ সালে শিমলা ‘নাইওর’ নামে নতুন সিনেমার কাজ শুরু করেছিলেন।

কিন্তু আলোচনায় আসেন অন্য কারণে।  চট্টগ্রামে বাংলাদেশ বিমান ছিনতাইচেষ্টায় নিহত হন শিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। সারা দেশে তখন এ নিয়ে হৈচৈ হলে শিমলা সিনেমার নায়িকা থেকে বাস্তব জীবনের ট্র্যাজেডির মুখপাত্রে পরিণত হন।

এরপর বেশ কিছুদিন মুম্বাইয়ে ছিলেন। সেখানে অভিনয় ক্যারিয়ার গড়ার চেষ্টাও চালান।

সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাল গালিচায় পা রেখেই শিমলা জানিয়ে দিলেন— তিনি ফিরেছেন। বললেন, “হ্যাঁ, আবার নিয়মিত কাজ করব। দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই।” যেন বলে দিলেন, এই ফেরা শুধু উপস্থিতির জন্য নয়, আবার আলো ছড়ানোর জন্য।শিমলা বলেন, “নিজেকে গুছিয়ে নিয়েছি। এখন কাজ করার জন্য প্রস্তুত। আবার চলচ্চিত্রে নিয়মিত হতে চাই। ভালো গল্প আর বাজেট পেলে কাজ করব।এরই মধ্যে কয়েকটি কাজের কথা হয়েছে। ব্যাটে-বলে মিললে কাজগুলো করব।”

বাংলাদেশে সর্বশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে কাজ করেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত এ নায়িকা। ছবিটি পরিচালনা করেন রুবেল আনুশ। ছবিতে আরো অভিনয় করেন মামুন, আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।দেখা যাক শিমলা কবে ফেরেন, আর কতটা আগের রূপে ফেরেন।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au