বিনোদন

এবার ঐশ্বরিয়ার সঙ্গে আলিয়া

  • 9:18 pm - May 04, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এবার ক্যারিয়ারে নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছেন তিনি। আসছে কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে অভিষেক করতে যাচ্ছেন নায়িকা।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই ফেস্টিভ্যালে আলিয়ার সঙ্গে উপস্থিত থাকতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

সেখানে রেড কার্পেটে তার সঙ্গে যোগ দেবেন আলিয়া। এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছেন আলিয়া ভাট।

সেখানে তিনি বলেন, ‘প্রথম সব কিছুই ভীষণ স্পেশাল হয়। আর এই বছর আমি কান চলচ্চিত্র উৎসবে অভিষেক করতে পেরে খুশি।
এটা সিনেমা আর সেল্ফ এক্সপ্রেশনের একটা দারুণ মেলবন্ধন বলা চলে।’
এর সঙ্গে তিনি যোগ করেন, ‘আমার কাছে বিউটির সংজ্ঞা হলো নিজস্বতা, আত্মবিশ্বাসকে উদযাপন করা। এই বিশেষ ব্র্যান্ডটিও নারীর নিজস্বতা তুলে ধরতে সাহায্য করছে বহু বছর ধরে। তাই আমি খুব খুশি এ রকম একটা ব্র্যান্ডের হাত ধরে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে যাচ্ছি।

শুধু ভারত নয়, সারা বিশ্ব থেকেই এই ব্র্যান্ডের মুখ যারা, তারা উপস্থিত থাকতে চলেছেন। তাদের মধ্যে রয়েছেন ইভা লংগারি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সাইমন অ্যাশলে, এল ফ্যানিং, বেবে ভাইয়ো আর ইজুল্ট।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au