বিনোদন

সন্তানদের জন্যই মেট গালায় শাহরুখ

  • 6:02 pm - May 06, 2025
  • পঠিত হয়েছে:৫০ বার
তখন সে দেশে মাঝরাত। নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ রাজার মতো এন্ট্রি নিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ব্ল্যাক স্যুট, লং কোট, হাতে একটা লাঠি এবং গলায় স্টেটমেন্ট নেক পিসেস। ৫৯ বছর বয়সী এই অভিনেতার দিক থেকে তখন চোখ সরানো অসম্ভব!

ইতিহাস গড়ে প্রথমবারের মতো মেট গালায় হাজির হলেন বলিউড বাদশা শাহরুখ খান।

মেট গালায় এই প্রথম কোন ভারতীয় পুরুষ অভিনেতা অংশ নিলেন। সেই অর্থে ইতিহাস গড়লেন কিং খান। এখন পর্যন্ত মেট গালার মতো মঞ্চে দেখা যায়নি শাহরুখ খানকে। কিন্তু এবারই কেন? এমন ধাঁধার সমাধান দিলেন কিং খান।
অভিনেতা জানান, নিজের জন্য নয়, সন্তানদের জন্যই মেট গালায় হাজির তিনি।

এদিন মেট গালায় শাহরুখ খান বলেন, ‘আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা মেট নিয়ে দারুণ উচ্ছ্বসিত। আমি নিজে থেকে আদৌ আসতাম কিনা জানি না। কিন্তু যখন সব্য বুদ্ধি দিল তখন ওরা দারুণ খুশি হয়।

আমি এখনও জানি না সেটা সত্যিই দারুন কিনা। কিন্তু ওরা বলল তোমায় ওখানে দারুণ লাগবে।’
 

মেট গালায় আর দেখা মিলবে না তার। সেটাও জানিয়ে দিলেন কিং খান। বললে, ‘এটাই হয়তো আমার শেষ মেট গালা।

এবারের গালায় থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। আর সেই থিমের নিজস্ব ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি করা মুর্শিদাবাদি সিল্কের মোঘল অনুপ্রাণিত কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার ও খোলা ক্রেপ দে চাইন শার্টে তিনি ছিলেন নজরকাড়া। গলায় ছিল হীরায় মোড়া বিশাল ‘কে’ লকেট আর একগুচ্ছ জুয়েলড চেইন। হাতে ছিল বাঘের মাথা বসানো একটি ঝকঝকে লাঠি। বলতে গেলে শাহরুখের স্টাইল আর গ্ল্যামারে আলোকিত হয়ে উঠেছিল পুরো গালা।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au