বিনোদন

১০ নতুন মুখ নিয়ে পর্দায় ফিরছেন আমির খান

  • 6:04 pm - May 06, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
‘লাল সিং চাড্ডা’র পর অভিনয় থেকে বিরতি নেন আমির খান। মাঝে ‘লাপাতা লেডিস’ প্রযোজনা করে চর্চায় ছিলেন। কিন্তু অনুরাগীরা উদগ্রীব ছিলেন কবে নায়ক হয়ে বড়পর্দায় ফিরবেন আমির। সেই অপেক্ষার পালা শেষ।
অভিনেতার স্পোর্টস ড্রামা ‘সিতারে জামিন পার’ আসছে। দীর্ঘদিন ধরে দর্শক আগ্রহে থাকা সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হলো। সেই সঙ্গে মুক্তির তারিখও।
সোমবার প্রকাশিত পোস্টারে দেখা গেছে আমির খানকে।
তার পরনে বাস্কেটবল জার্সি ও ট্র্যাক প্যান্ট, চোখে স্টাইলিশ সানগ্লাস। গলায় হুইসেল, পেছনে ব্যাকবোর্ড। তার দুই পাশে ও পেছনে দাঁড়িয়ে রয়েছেন একসঙ্গে ১০ জন নতুন মুখ—যাদের প্রত্যেকের মধ্যেই ফুটে উঠেছে প্রাণোচ্ছ্বলতা, কৌতূহল আর সাহসিকতার ছাপ। ব্যাকগ্রাউন্ডে রঙিন গ্রাফিতি, স্পোর্টি ফন্টে সিনেমার নাম লেখা- ‘সিতারে জামিন পার’।
আমির নিজে তো ফিরছেনই, সঙ্গে নিয়ে আসছেন ১০ নতুন অভিনেতা-অভিনেত্রীকে। যে তালিকায় আছেন- আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।
‘সিতারে জামিন পার’ পরিচালনা করেছেন আরএস প্রসন্ন, যিনি এর আগে ‘শুভ মঙ্গল সাবধান’ পরিচালনা করেছেন। প্রযোজনায় খোদ আমির খান। বেশ কয়েক বছর পর বড় পর্দায় সিনেমার সুরকারের দায়িত্ব সামলাতে দেখা যাবে শঙ্কর-এহসান-লয় ত্রয়ীকে।
প্রধান চরিত্রে আমির খানের সঙ্গে আরো দেখা যাবে জেনেলিয়া দেশমুখ, দারশীল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা, সুরেশ মেননকে। আগামী ২০ জুন বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au