জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান অসংখ্য নাটক উপহার দিয়েছেন। কমেডি নাটক থেকে শিক্ষনীয় অনেক নাটকে তিনি দর্শকের নজর কেড়েছেন। সম্প্রতি শোবিজ অঙ্গন ছেড়ে দেয়ার কথা বলেছেন তিনি। কারণ হিসেবে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কথা উল্লেখ করেন অভিনেত্রী। অহনার প্রাক্তন হিসেবে বারবার উঠে এসেছে অভিনেতা শামীম হাসান সরকারের নাম। এবার শামীম নিজেই প্রকাশ করেছেন অহনার সেই প্রাক্তনের নাম।
এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে অহনা বলেছিলেন, ‘আমার প্রাক্তন একটা জানো…য়া…র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে’।
এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্যঘরে অভিনেত্রীর সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে। সেখানেই অভিনেতা জানান, তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান।
সে সময় মন্তব্যের ঘরে শামীম হাসান সরকার লেখেন, ‘সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কি না! সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না। সে যেই প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি। আমিও তার নাম বলব না। কিন্তু সেই ব্যক্তি আমি না, এটা সবার জানার দরকার।
কিন্তু অহনার সেই প্রাক্তন কে, তা এবার সরাসরি জানালেন শামীম। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় গুরুতর কিছু অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম।
সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন, ‘সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে ‘প্রাক্তন একটা জানো…য়া…র’- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে। আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক। এখন ওই প্রাক্তন জানো…য়া…রটার সাথে আমি নেই।’
সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে শামীম বলেন, ‘অহনা তো নামটা বলতে পারেনাই, ওটা মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সাথে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) এর সাথে সম্পর্কে ছিল।’
এর আগে পুরুষ মানুষকে বিশ্বাস না করার প্রসঙ্গে অহনা বলেছিলেন, ‘আমার মন ভেঙে গেছে তো তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। কেন জানি মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর।’
তার ভাষ্য, ‘একবার এতো বাজে ভাবে মন ভেঙেছে। এরপর উঠে দাঁড়াতে আমার কষ্ট হচ্ছে। আমি একা উঠে দাঁড়াতে চাই।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au