বিনোদন

শাহরুখকে পেছনে ফেলে ‘মেট গালা’র সেরা হলেন দিলজিৎ

  • 7:27 pm - May 10, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
ইতিহাস গড়ে প্রথমবারের মতো মেট গালায় হাজির হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। মেট গালায় এই প্রথম কোনো ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে অংশ নিয়েছেন কিং খান। ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি করা মুর্শিদাবাদি সিল্কের মোগল অনুপ্রাণিত কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার ও খোলা ক্রেপ দে চাইন শার্টে তিনি ছিলেন নজরকাড়া। বলতে গেলে শাহরুখের স্টাইল আর গ্ল্যামারে আলোকিত হয়ে উঠেছিল পুরো গালা।

তবে শাহরুখভক্তদের জন্য হতাশার খবর এই যে এবারের মেটগালায় স্টাইল আর ফ্যাশনে ভক্তদের ভোটে সেরার তালিকায় জায়গা পাননি কিং খান।

ভোগ ম্যাগাজিনের জরিপে বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্টে সেরা পোশাক পরা সেলিব্রিটি হিসেবে নির্বাচিত হয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। জেন্ডায়া এবং রিহানার মতো ফ্যাশনদুরস্ত তারকাদের পেছনে ফেলে সবার আগে এগিয়ে গেছেন দিলজিৎ।

ভক্তদের ভোটের ওপর নির্ভর করে এই ফ্যাশন ম্যাগাজিনটি একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে রেড কার্পেটে ৩০৭ জন তারকার মধ্যে সেরা পোশাক পরিহিত তারকাদের বেছে নিতে বলা হয়েছিল।

ভক্তদের বিচারে সবার আগে এগিয়ে গেছেন পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ। এবারের মেট গালায় মহারাজা ভূপিন্দর সিংয়ের সাজে সেজে ছিলেন তিনি। পাঞ্জাবের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্যই এই সাজে সেজেছিলেন অভিনেতা। নিজের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে তিনি যে সক্ষম হয়েছেন, তা এই তালিকা দেখেই স্পষ্ট হয়ে যায়।
এই তালিকায় দ্বিতীয় নাম উঠে এসেছে দক্ষিণ কোরিয়ান র‍্যাপার গায়ক এস কুপস, যিনি কোরিয়ান হ্যানবক জ্যাকেট থেকে অনুপ্রেরণা নিয়ে ধূসর রঙের বস স্যুট পরেছিলেন। তৃতীয় স্থান অধিকার করেছেন হলিউড তারকা জেন্ডোয়া, যিনি লুই ভিটনের স্যুট পরেছিলেন, গায়িকা তেয়ানা টেলর রুথ ই কার্টারের পোশাক পরেছিলেন এবং পপস্টার রিহানা মার্ক জ্যাকবসের ডিজাইনে নিজেকে সাজিয়েছিলেন। এই তালিকায় নাম রয়েছে নিকি মিনাজ, শাকিরারও। তবে দুর্ভাগ্যবশত এই তালিকায় নাম ওঠেনি বলিউড স্টার শাহরুখ খানের।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au