বিনোদন

‘অপারেশন সিঁদুর’ নামে সিনেমার ঘোষণা দিয়ে পোস্টার প্রকাশ, তোপের মুখে নির্মাতারা

  • 7:30 pm - May 10, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
ভারত-পাকিস্তান দ্বন্দ্বে উত্তপ্ত গোটা এশিয়া মহাদেশ। দুই দেশের যুদ্ধাবস্থা উত্তাপ ছড়িয়েছে সবখানে। যে উত্তাপ দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও। ভারত-পাকিস্তান দুই দেশের তারকারাই নিজ নিজ দেশের হয়ে কথা বলেছেন।

পাকিস্তানে হামলা করা ভারতের অপারেশন সিঁদুরকে সমর্থন ও প্রশংসা জানিয়ে নানা মন্তব্যও করছেন ভারতের তারকারা। তবে পাকিস্তানে হামলার ব্যাপারে শুধু উচ্ছ্বাসই নয়, এই অপারেশন সিঁদুর নিয়ে সিনেমা তৈরিতেও শুরু হয়েছে প্রতিযোগিতা। ভারতে কোনো জাতীয় ঘটনা ঘটলেই সেটা নিয়ে সিনেমা বানাতে মরিয়া হয়ে ওঠেন নির্মাতারা। কে কার আগে নাম নিবন্ধন করাবেন, সেটা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা।

বিশেষ করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নিয়ে অসংখ্য সিনেমা তৈরি হয়েছে বলিউডে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১৫টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমার নিবন্ধন করেছে। কিন্তু এই টাইটেলটি আসলে কে পাবে তার উত্তর এখনো পাওয়া যায়নি।

এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধের মধ্যে পরিচালক উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্ত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা তৈরির ঘোষণা করে ফেলেছেন।

এই সিনেমার প্রযোজনা করবেন নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ার। এমনকি সিনেমার একটি এআই নির্মিত পোস্টারও প্রকাশ করেন নির্মাতারা!

পোস্টারে যুদ্ধের পরিস্থিতির ব্যাকগ্রাউন্ডের সামনে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে হাতে বন্দুক ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পোস্টারে সিনেমার টাইটেল ‘অপারেশন সিঁদুর’-এর আগে ‘ভারত মাতা কি জয়’ লেখা হয়েছে। তবে এই পোস্টার প্রকাশের পর থেকেই তোপের মুখে পড়তে হচ্ছে নির্মাতাদের। খোদ ভারতীয় নাগরিকরা এই নির্মাতাদের তীব্র নিন্দা করেছেন।

সামাজিক মাধ্যমে ধুয়ে দিচ্ছেন একরকম। কারো মতে, ‘দেশ এখন যুদ্ধে আর এই সুযোগে এরা টাকা কামানোর ধান্দায় ব্যস্ত।’ কেউ বা বলছেন,  ‘এটা নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে গিয়েছে।’ কেউ কেউ এই নির্মাতাদের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন।

সেলিব্রিটি ফটোগ্রাফার মানব মঙ্গলানি সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার পোস্টারটি শেয়ার করেছিলেন। তবে কিছুক্ষণ পর তা সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়।

 

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au