বিনোদন

নিজ দেশেই নিষিদ্ধ সোনু নিগম

  • 7:40 pm - May 10, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার

ফের বেফাঁস মন্তব্য করে নিজ দেশে নিষেধাজ্ঞার মুখে পড়লেন বলিউড গায়ক সোনু নিগম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গায়ককে নিষিদ্ধ করেছে কর্ণাটক ফিল্ম চেম্বার অব কমার্স। শুধু তাই নয়, তার কণ্ঠে রেকর্ড হওয়া একটি গানও কন্নড় সিনেমা ‘কুলাদাল্লি কিলিয়াভুডো’ থেকে বাদ দেয়া হয়েছে।

জানা গেছে, বেঙ্গালুরুর বীরনগরের একটি কলেজে গত ২৫ এপ্রিল আয়োজিত একটি সঙ্গীত অনুষ্ঠানে এক ভক্ত কন্নড় ভাষায় গান করতে অনুরোধ করেন। তখন সোনু পেহেলগামের প্রসঙ্গ টেনে এনে তাকে তিরস্কার করেন। সোশ্যাল মিডিয়ায় সে মুহূর্তের দৃশ্য ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক ভক্ত সোনুকে কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য রীতিমতো হুমকি দিচ্ছেন। এ ঘটনায় মেজাজ হারিয়ে সোনু বলেন, ‘কন্নড়, কন্নড়, কন্নড়, সেই কারণেই পেহেলগামে ওই দুর্ঘটনাটি ঘটেছে।’

এ মন্তব্য ‘কুলাদাল্লি কিলিয়াভুডো’ সিনেমার নির্মাতা কে রামনারায়ণের কানে পৌঁছালে তিনি সংবাদমাধ্যমে বলেন,  ‘কোনও সন্দেহ নেই যে সোনু নিগম একজন ভালো গায়ক। কিন্তু সম্প্রতি একটি কনসার্টে তিনি যেভাবে কন্নড় ভাষা সম্পর্কে কথা বলেছেন তাতে আমরা খুবই মর্মাহত। সোনু নিগম কন্নড়দের যে অপমান করেছেন তা আমরা সহ্য করতে পারছি না, তাই আমরা গানটি সরিয়ে ফেলেছি।’

‘কুলাদাল্লি কিলিয়াভুডো’ সিনেমায় সোনু নিগম ‘মনসু হাডতাদে’ শিরোনামে একটি গান গেয়েছিলেন। এক মাস আগে অন্তর্জালে সে গান মুক্তিও পায়, যা দর্শকমহলে বেশ জনপ্রিয়। কিন্তু সোনু নিগমের ওই মন্তব্যের পর গায়কের গাওয়া সে গান সরিয়ে নিয়ে নির্মাতারা আবারও নতুন করে গানটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন।

এবার গানটিতে কণ্ঠ দেবেন গায়ক চেতন। সংবাদমাধ্যমে এ খবর নিশ্চিত করেন সিনেমাটির প্রযোজক সন্তোষ কুমার। তিনি জানান, ভবিষ্যতে সোনু নিগমের সঙ্গে আর কোনো কাজ করবেন না তিনি ও কন্নড় ইন্ডাস্ট্রি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au