বিনোদন

নতুন সিনেমায় নাজিফা তুষি

  • 9:21 pm - May 11, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার

‘হাওয়া’ মুক্তির তিন বছর পার হয়ে গেলেও নতুন কোনো সিনেমায় দেখা মেলেনি নাজিফা তুষিকে। এর মধ্যে প্রায়ই সিনেমার খবরে শিরোনাম হয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী। তবে পর্দায় উপস্থিতি মেলেনি। এবার অভিনেত্রী নিজেই জানালেন নতুন সিনেমার খবর।

নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন নাজিফা তুষি। সিনেমাটির নাম ‘সখী রঙ্গমালা’। এর কেন্দ্রীয় চরিত্র ‘রঙ্গমালা’ রূপে দেখা যাবে অভিনেত্রীকে। অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনি ঘিরে ২০০ বছরেরও আগের আখ্যান নিয়ে লেখা প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। সরকারি অনুদানে এটি নির্মাণ করছেন ‘চন্দ্রাবতী কথা’ পরিচালক এন রাশেদ চৌধুরী।

সিনেমার খবরটি নিশ্চিত করে নাজিফা তুষি জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুটিং করছেন তিনি। এর মধ্যে এক লটের শুটিং শেষও করে ফেলেছেন। শিগগিরই অংশ নেবেন পরের লটে।

নাজিফা তুষি বলেন, ‘প্রায় দুইশো বছর আগের গল্প, স্পিরিচুয়াল বিষয় নিয়ে কাজ; মনে হয়েছে এই কাজটা আমার করা উচিত। এরকম একটা ঐতিহাসিক গল্পের উল্লেখযোগ্য একটা চরিত্র হতে পারাটাও আনন্দের। সিনেমাটির গল্প নোয়াখালীর জমিদার পরিবারের, আমি নিজেও নোয়াখালীর মেয়ে; সেদিক থেকে একটা অন্যরকম ভালো লাগা তো আছেই। সব কিছু মিলিয়ে দারুণ উপভোগ করছি।’

পরিচালক জানিয়েছেন, প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছি। যেহেতু অনুদানের সিনেমা, সেটার প্রথমাংশ পাবার পর সিনেমাটি প্রায় ৪০ ভাগ অংশের শুটিং শেষ করেছি এ রমধ্যে। বাকি অংশের কাজও শিগগিরই শেষ করব।

২০২৩-২৪ সালে সরকারি অনুদানপ্রাপ্ত ‘সখী রঙ্গমালা’র রঙ্গমালা চরিত্রে নাজিফা তুষি এবং ফুলেশ্বরী চরিত্রে অভিনয় করছেন স্বর্ণালী চৈতি। এ ছাড়া আরও অভিনয় করেছেন স্বর্ণালী চৈতি, প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফুকুল ইমন, শিল্পী সরকার অপু প্রমুখ। চলতি বছরে নভেম্বর-ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au