বিনোদন

প্রেম-ভালোবাসা আর বিয়ে নিয়ে যা বললেন জয়া

  • 7:54 pm - May 12, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার

এপার-ওপার— দুই বাংলায় সমান জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী জয়া আহসান। সিনেমাপ্রেমীদের কাছে এ অভিনেত্রী ভীষণ জনপ্রিয়। ৫০ পেরিয়ে গেলেও বয়স যেন এখনো পঁচিশে দাঁড়িয়ে। পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকদের মন জয় করে চলেছেন অভিনেত্রী। তার অভিনয়ের সাবলীলতায় মুগ্ধ সিনেমাপ্রেমীরা।

এ মুহূর্তে অভিনেত্রী তার নতুন সিনেমা নিয়ে ভীষণ ব্যস্ত। আগামী শুক্রবার (১৬ মে) মুক্তি পাচ্ছে জয়া আহসানের সিনেমা ‘জয়া আর শারমিনের গল্প’। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার এক মিনিট ১৯ সেকেন্ডের সেই ট্রেলার।

করোনা মহামারির সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর বন্ধুত্বের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘জয়া আর শারমিনের গল্প’। এটি নির্মাণ করেছেন পিপলু আর খান। সেই সিনেমা মুক্তি সামনে রেখে ট্রেলারটি দর্শকদের দেখার আহ্বান জানিয়ে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তার প্রেম-ভালোবাসা ও বিয়ের কথা।

বিয়ে প্রসঙ্গে জয়া আহসান বলেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি সবসময় একটা কথাই বলি— আমি কখনো রোডম্যাপ করে চলি না। যদি কখনো ইচ্ছে হয়, বিয়েশাদি করেই নিতে পারি। কিন্তু আপাতত এ মুহূর্তে কোনো প্ল্যান নেই।

প্রেমে আছেন কিনা—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, প্রেম রয়েছে। আমার প্রেমটা সিনেমাপ্রেমীদের নিয়ে, আমার কাজ নিয়ে। আসলে অনেক আগেই হয়ে গেছে এটা। তিনি বলেন, আমার সিনেমার কাজের সঙ্গে যেটা সত্যিকার অর্থে আমার বড় প্রেম। দর্শক রাগ করুক বা বলুক যে জয়া একঘেয়ে কথা বলে। কিন্তু আমার প্রেম, বিয়ে, সংসার— সবকিছুই ওই অভিনয়ের সঙ্গেই।

অভিনেত্রী আরও বলেন, দর্শকদের কাছে আমার সবসময় কৃতজ্ঞতা এবং সেটি আন্তরিকভাবে। জয়া বলেন, আমি খুবই সাধারণ একজন মানুষ। আর সেই জায়গা থেকে আপনারা আমাকে একটি জায়গা দিয়েছেন, আমাকে ভালোবেসেছেন। সে জন্যই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au