বিনোদন

হানিমুনেও মাকে নিয়ে যেতে হয়? প্রশ্ন প্রভার

  • 10:45 pm - May 13, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
র‌্যাবের এএসপি পলাশ সাহার আত্মহত্যার ঘটনা গত কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রে। এরপর সম্প্রতি এ ঘটনায় মুখ খুলেন তার স্ত্রী সুস্মিতা সাহা ও মা আরতি সাহা, তবে তাদের দুজনেই দুজনের দিকে আঙুল তুলে দোষারোপ করতে দেখা গেছে।

পলাশের স্ত্রী সুস্মিতা গণমাধ্যমে দাবি করেছেন, ওর (পলাশ সাহা) মা আমাকে সংসার করতে দেয়নি। আমার স্বামী আমার হাতের রান্না ভালো খেতো বলে আমার শাশুড়ি আমার রান্নাবান্না করা বন্ধ করে দিলো।

আমার শাশুড়ির পরিকল্পনা ছিলো ছেলে বিয়ে করবে, তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে, বউ সংসার আর বাচ্চা নিয়ে থাকবে, আর সে তার ছেলেকে নিয়ে থাকবে।স্ত্রীকে আলাদা করে সময় দিতেন না পলাশ দাবি করে সুস্মিতা সাহা আরও বলেন, ও বলতো বউকে আলাদা করে সময় দেয়ার কি আছে, মা আছে, আমি আছি, তুমি আছো যা করবো একসঙ্গে করবো। বউকে তো রাতে ভালোবাসা যাবে, রাতে তো বউয়ের সঙ্গে ঘুমাই, তখনই ভালোবাসবো। কিন্তু আমি বলতাম বউকে কি শুধু রাতে ভালোবাসার জন্য, ঘুমানোর জন্য বিয়ে করে, বউয়ের কোন শখ আহ্লাদ থাকে না।

এরপর অভিযোগ তুলেন শাশুড়ির বিরুদ্ধে। সুস্মিতা আরও বলেন, ‘আমাদের স্বামী-স্ত্রীকে এক সঙ্গে কথা বলতে দিতো না। দিনের মধ্যে যতটুকু বাসায় থাকার সুযোগ পেতো ততটা সময় আমার শাশুড়ির সঙ্গে থাকতো। কিন্তু আমি কিছু মনে করতাম না।

সংসার কেবল মাত্র শুরু করেছি হয়তো একদিন না এতদিন ঠিক হয়ে যাবে। কিন্তু এই একদিন দিনের পর দিন হতেই থাকল, আমার স্বামীর মধ্যে কোনো পরিবর্তন হলো না। ও ওর মাকে সময় দিতো, আমাকে আর সময় দিতো না।’

পলাশের স্ত্রীর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এরপর নেটিজেনরা র‌্যাবের এই এএসপির মায়ের দিকে আঙুল তুলে প্রশ্ন করতে শুরু করেন।এবার সেই কাণ্ডে সরব হলেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, হানিমুনেও নাকি মাকে নিয়ে যাইতে হয়! বাইরে গেলে নাকি মার হাত ধরে ঘুরতে হয়! বউয়ের রান্না ভালো হয়েছে এই প্রশংসা শুনলে আবার তরকারির পাতিলও ফালায় দেয়!!

প্রভার সেই পোস্ট দেখে ভক্তদেরও বুঝতে বাকি নেই, অভিনেত্রী কার দিকে আঙুল তুলেছেন। তিনি যে পরোক্ষভাবে পলাশ সাহার মায়ের দিকেই আঙুল তুলেছেন সেটা স্পষ্ট।

নেটিজেনরাও অভিনেত্রীর পোস্ট শেয়ার করে বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ তার পক্ষ নিয়েছেন কেউ আবার পলাশের মায়ের পক্ষেই দাঁড়িয়েছেন।

 

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au