বিনোদন

কানের লাল গালিচায় আলিয়া ‘ম্যাজিক’

  • 8:47 pm - May 24, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
প্রথমবারের মতো কানের লাল গালিচায় হাঁটার প্রস্তুতি নিয়েছিলেন আলিয়া ভাট। তবে ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থায় কানে অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে আসেন অভিনেত্রী। যদিও পুরোপুরি বাতিল করেননি কান সফর। জানিয়েছিলেন, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন।

শেষ পর্যন্ত কানের মঞ্চে দেখা মিলল আলিয়া ভাটের। আর প্রথমবারের মতো কানের লাল গালিচায় হেঁটে মুগ্ধ করলেন অনুরাগীদের।

গতকাল সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন লরিয়াল কন্যা আর বলিউড সুইটহার্ট আলিয়া ভাটের কান চলচ্চিত্র উৎসবের অভিষেকের জন্য। অপেক্ষার অবসান ঘটিয়ে কানের গালিচায় এলেন আলিয়া।

কাস্টম স্ক্যাপেরল্লি গাউনে আলিয়ার এই সুপার এলিগ্যান্ট লুক দেখে মনে হচ্ছিল, এর চেয়ে পারফেক্ট আর কিছুই হতে পারে না যেন। জুলিয়াস সিজারের মতো বলতেই হয়, ভেনি, ভিডি, ভিচি। এলেন, দেখলেন,জয় করলেন। যেখানে দেখা যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্যাস্টেল গাউনে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। তার লুক ছিল ভিকটেজ, এই সাজের সঙ্গে আলাদা করে কোনও অলঙ্কার যোগ করেননি তিনি।

নেটিজেনরা আলিয়ার এই লুকে মুগ্ধ, তার প্রশংসায় পঞ্চমুখ। আলিয়া ভাট নিজেই তার ইনস্টাগ্রামে তার কান লুকের একটি ছবি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে কান লুকের যে ছবিগুলি শেয়ার করেছেন অভিনেত্রী সেখানে তাকে নানান পোজ দিতে দেখা যায়।আবার ইনস্টাস্টোরিতে আলিয়া তার যে সাদা-কালো ছবিটি শেয়ার করেছেন, তাতে তাকে একটি চিনা স্টাইলের হাতপাখা দিয়ে ফ্যান দিয়ে মুখের অর্ধেক অংশ ঢেকে রাখতে দেখা যায়।

বলিউডে নোপোটিজম বিতর্কে ভুগলেও দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া ভাট। উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। ২০২৪ সালে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও নাম তুলেছেন নিজের। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তাঁর হাতে। বলিউডের পর ‘হার্ট অফ স্টোন’ সিনেমার সুবাদে হলিউডেও নাম লিখিয়েছেন এ অভিনেত্রী।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au