বিনোদন

ফের মা হচ্ছেন আলিয়া?

  • 8:49 pm - May 24, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
মাস কয়েক আগেই এক সাক্ষাৎকারে দ্বিতীয় সন্তানের পরিকল্পনার কথা জানিয়েছিলেন আলিয়া ভাট। এমনকী এও জানিয়েছিলেন যে, দ্বিতীয় সন্তানের নামও ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন রণবীর কাপুর এবং তিনি।

এবার কান-এর লাল গালিচা থেকে আলিয়ার দ্বিতীয় লুক ভাইরাল হতেই জোর শোরগোল! অভিনেত্রীর কান লুক ভাইরাল হতেই আলিয়ার ‘বেবিবাম্প’ স্পষ্ট হওয়ার দাবি তুলেছেন তারা। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি আবারও মা হচ্ছেন আলিয়া?

‘মেয়ের জন্মের পর থেকে নাকি রণবীর কাপুর একেবারে বদলে গিয়েছেন।

’ বলে সম্প্রতি জানিয়েছেন আলিয়া। অন্যদিকে রাহার জন্মের পর থেকে রণবীর-আলিয়ার ফিল্মি ক্যারিয়ারের বৃহস্পতিও তুঙ্গে। একের পর এক বিগ বাজেট সিনেমা করছেন তাঁরা।এসবের মাঝেই কান-এর গালিচায় আলিয়া ভাটের দ্বিতীয় লুক দেখে নেটপাড়ার অনুমান, এবার সম্ভবত রণবীর কাপুরের ঘরে দ্বিতীয় সন্তান আসতে চলেছে।তাঁদের দাবি, কালো অফ শোল্ডার গাউন থেকে স্পষ্ট নাকি ফুটে উঠেছে অভিনেত্রীর বেবিবাম্প।

সেই জল্পনা যখন তুঙ্গে তখন এ প্রসঙ্গে উল্লেখ্য, সম্প্রতি জয় শেঠির পডকাস্টে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই অভিনেত্রী জানান, পুত্রসন্তানের জন্যেও একটি নাম ঠিক করে রেখেছেন তাঁরা। রাহার নামকরণ করেছিলেন দাদী নীতু কাপুর।সেইসময়েই পুত্রসন্তানের নাম ভেবে রেখেছিলেন রণবীর-আলিয়া। অভিনেত্রীর কথায়, ভবিষ্যতে যদি আমার ছেলে হয়, তাহলে সেই নামটাই রাখব। কখন ঘটল এসব?

আলিয়া বলছেন, “আমি আর রণবীর যখন মা-বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ফ্যামিলি গ্রুপে বেশ কয়েকটা নামের প্রস্তাব দিয়েছিল সকলে। সেখান থেকেই একটি পুত্রসন্তানের নাম আমার আর রণবীরের ভালো লেগে যায়। আমার শাশুড়ি তখনই মেয়ে হলে ‘রাহা’ নাম রাখার প্রস্তাব দেন।

উনি বলেছিলেন, পুত্রসন্তানের নামের সঙ্গে এটা খুব ভালো মিলে যাবে। ভবিষ্যতে দুই সন্তানের নামও তাহলে মিলে যাবে। তখনই আমি আর রণবীর এক ছেলে এবং এক মেয়ের নাম ঠিক করে রেখেছি।”

সেই নামটি যদিও জানাননি তখন আলিয়া, তবে তারকাদম্পতি যে দ্বিতীয় সন্তানের পরিকল্পনায় রয়েছেন, সেই ইঙ্গিত স্পষ্ট। এবার কান-এর কার্পেটে আলিয়ার স্ফীতোদর দেখে সেই ইঙ্গিত মিলিয়েই দুয়ে দুয়ে চার করে ফেলল নেটপাড়া।

 

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au