বিনোদন

মুকুলের মৃত্যুতে ভাই রাহুল দেবের হৃদয়স্পর্শী শোকবার্তা

  • 4:33 pm - May 25, 2025
  • পঠিত হয়েছে:৪৮ বার

বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা মুকুল দেব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি একমাত্র কন্যা সিয়া দেবসহ ভাই-বোন রেখে গেছেন। মুকুলের ভাই অভিনেতা রাহুল দেব জানিয়েছেন, মুকুলের শেষকৃত্য আজ বিকেল ৫টায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

মুকুলের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ না করলেও, জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে ইনস্টাগ্রামে স্টোরি শোক প্রকাশ করেছে রাহুল দেব। তিনি লেখেন, ‘আমাদের ভাই মুকুল দেব গতরাতে নয়াদিল্লিতে পরলোকগমন করেছেন। তাঁর একমাত্র কন্যা সিয়া দেব তাকে রেখে গেছেন। আমরা ভাই-বোন রেশমি কৌশল, রাহুল দেব এবং ভাতিজা সিদ্ধান্ত দেব তাকে খুব মিস করব। আজ বিকেল ৫টায় অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার অনুরোধ করছি।’

মুকুলের সঙ্গে ‘সন অব সারদার’ ছবিতে কাজ করেছিলেন অভিনেতা বিন্দু দারা সিং। এর আগে তিনি বলেন, ‘মা-বাবার মৃত্যুর পর থেকেই মুকুল নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। কারও সঙ্গে দেখা করতেন না, ঘর থেকেও বের হতেন না। শেষ কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। আমরা সবাই তাঁকে ভীষণ মিস করব।’

নয়াদিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্ম মুকুল দেবের। তার বাবা হরি দেব সেই সময়ের সহকারী পুলিশ কমিশনার ছিলেন। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে ছোট ছেলের প্রাথমিক পরিচিতি গড়ে তুলেছিলেন তিনিই। হরি দেব মুকুলকে আফগান সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি পশতু ও ফারসি ভাষায় দক্ষ ছিলেন সদ্য প্রয়াত অভিনেতা।

প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন মুকুল দেব। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় নজর কেড়েছিল।

এ ছাড়া হিন্দি ‘সন অব সরদার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ ছাড়া বাংলা, মালয়ালি, পাঞ্জাবি ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন তিনি। টালিউড নায়ক জিৎ এর ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ সিনেমায় অভিনয় করেন মুকুল। সূত্র: ইন্ডিয়া টুডে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au