বিনোদন

শাকিব খানের মতো হতে চান ভাবনা

  • 4:40 pm - May 25, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার

সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে ঢালিউড সুপারস্টার শাকিব খান চলচ্চিত্রে ২৫ বছরের অসামান্য অবদান ও দীর্ঘ ক্যারিয়ারের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হন। মঞ্চে আবেগঘন বক্তব্যে তিনি স্মরণ করেন নিজের পথচলার নানা মুহূর্ত, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

শাকিব খানের এই অর্জনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনের অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই তালিকায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।

একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজের দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার থেকে আসার পথে নিজের এই ছবিটা নিজেই তুললাম, মনে মনে অনেক কিছু ঠিক করার পর মনে হলো এই মুহূর্তের ছবি তুলে রাখি। আজকের (গতকালের) অনুষ্ঠানের মূল আকর্ষণ শাকিব খান। তার ক‍্যারিয়ারের ২৫ বছর পূর্তি। কী বিশাল আনন্দের কথা। ২৫ বছর। শেষ পুরস্কারটি ছিল সেরা অভিনেতার, শাকিব খান জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কার এবং তিনি স্টেজে যে কথাগুলো বললেন, তা হাঁ করে শুনছিলাম আমি।’

তিনি আরও লেখেন, ‘পাশের মানুষরাই নাকি বলেছিলেন আরে তুমি এখন ডেড হর্স।’ আসলে একজন শিল্পী ভীষণ একা। কারণ শিল্পী তার দর্শকের কথা ভেবে কাজ করে যান আর শাকিব খানের মতো মেগাস্টার হতে হলে অনেক ধৈয‍্য, অনেক সাধনার প্রয়োজন।’

নিজেও শাকিব খানের মতো হতে চান জানিয়ে ভাবনা লেখেন, ‘শাকিব খান, আপনার কাছ থেকে আমি আজকে অনেক অনুপ্রেরণা নিয়ে ফিরলাম। একজন অভিনেতা শাকিব খান আমাকে মুগ্ধ করেছে আরো একবার। সব তাচ্ছিল্য, অপমান, মিথ্যা অপবাদ, মিডিয়া ট্রায়াল। কত শত বাদ পড়ে যাওয়া একদিন সুদে আসলে ফিরিয়ে দেবে আমাকে আমার কর্ম। আমি কাজের মাধ্যমেই আপনার সামনে আসব। আবারও বলি। আমি শাকিব খানের মতো হতে চাই।’

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au