বিনোদন

দেশপ্রেম জন্মগত নয়, এটা সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে: বাঁধন

  • 8:31 pm - May 26, 2025
  • পঠিত হয়েছে:১৭০ বার

অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এজেন্ট বলে আখ্যা দিয়েছে একটি পক্ষ। পরে বিষয়টি পরিস্কার করেছেন অভিনেত্রী নিজেই। বাঁধানের দাবি, তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’সহ বিভিন্ন সংস্থার এজেন্ট বলে ট্রল করা হচ্ছে। একদিন পরে আজ দেশপ্রেম নিয়ে কথা বললেন তিনি।

সোমবার সামাজিক মাধ্যমে ‘আমার স্বীকারোক্তি’ শিরোনামে একটি পোস্ট করেন বাঁধন। বলেন, দেশপ্রেম জন্মগত নয়, এটা সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে। আমি শুধু বাংলাদেশের এজেন্ট।

বাঁধন লিখেছেন, ‘এক প্রভাবশালী ব্যক্তি একবার আমাকে জিজ্ঞেস করেছিলেন, “তুমি কবে থেকে এত দেশপ্রেমিক হয়ে উঠলে?’ কারণ, আমি তখন প্রায়ই দেশের কথা বলছিলাম। সবসময় দেশের সমস্যা নিয়ে তাকে কথা বলতাম। আর তিনি বুঝতে পারছিলেন-এই বিষয়গুলো আমার মানসিক স্বাস্থ্যের উপর কতটা গভীর প্রভাব ফেলছে।’

তিনি আরও লিখেছেন, “আমার দেশপ্রেমের শিকড় অনেক গভীরে। দেশপ্রেমের সবচেয়ে বড় উৎস আমার বাবা। তিনি আমার অনুপ্রেরণার মানুষ ছিলেন। বাবা একেবারেই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। তবে পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। সব প্রতিকূলতা পেরিয়ে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি হন। বাবার জন্য এ বিরল সাফল্য।’

‘তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে নেদারল্যান্ডসে মাস্টার্স করতে যান। সেখানে ভালো বেতনের চাকরির সুযোগ ছিল। স্থায়ীভাবে থেকে যাওয়ারও সুযোগ ছিল। তবু তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। মা তখন কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। মা আমাদের জন্য একটু আরামদায়ক জীবন চেয়েছিলেন। কিন্তু বাবা সবসময় একটি কথা বলতেন, ‘আমি এই দেশের অর্থে পড়াশোনা করেছি। এখন সময় এসেছে ঋণ শোধ করার। যদি শুধু ডাল-ভাত খেয়ে থাকতে হয়, তবুও আমি এই দেশেই থাকব।” যা অভিনেত্রী বাঁধনের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়।’

এখানেই শেষ নয়, তিনি আরও লিখেছেন, ‘আমি ছোটবেলা থেকেই এই কথা শুনে এসেছি। আর এ কথাগুলোই আমাকে গড়ে তুলেছে। বাবা অনেক বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করেছেন। তার জীবনযাপন ও মূল্যবোধ দেখে আমার মনেও এর প্রভাব পড়েছে।’

সবশেষে অভিনেত্রী লিখেছেন, “দেশপ্রেম জন্মগত নয়, এটা সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে। আর সেই সময়ের মধ্য দিয়েই আমি আমার দেশকে গভীরভাবে ভালোবেসে ফেলেছি। এই যাত্রায় আমার পিতা ছিলেন আমার প্রধান পথপ্রদর্শক। পাশাপাশি আমি আরও অনেক দেশপ্রেমিক মানুষের দ্বারা অনুপ্রাণিত হয়েছি, যারা নিঃস্বার্থভাবে তাদের দেশকে ভালোবাসেন।’

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au