বিনোদন

যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন প্রীতি জিনতা!

  • 6:52 pm - May 28, 2025
  • পঠিত হয়েছে:৪৮ বার

প্রীতি জিনতা, বলিউডের কেবল উজ্জ্বল সুন্দরী এক অভিনেত্রীই নন, বরং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিজেকে আড়ালে রাখা বা এড়িয়ে না গিয়ে প্রতিবাদ করার জন্যও পরিচিত। তিনি একবার এক পুরুষ দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। আর সেটা নিয়ে তুমুল প্রতিবাদও করেছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতি জানিয়েছেন,  সে সময় তিনি কীভাবে পরিস্থিতি মোকাবেলা করেছিলেন।

অভিনেত্রী দিল্লিতে তার সঙ্গে ঘটে যাওয়া যৌন নির্যাতনের একটি ভয়াবহ ঘটনা শেয়ার করেছিলেন। তিনি বলেন, ‘স্কুলে আমি মেয়েদের স্কুলে পড়তাম। এর কারণ সেখানে কোনো ইভটিজিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু আসলে তা নয়। সেখানে সবই ছিল। স্কুলের বাইরে বের হলেই টিজিংয়ের শিকার হতাম।’

প্রীতি স্মৃতিচারণ করে বলেন, ‘স্কুলে মেয়েরাও কম ছিল না। ‘তুমি জানো তোমার গোলাপী গাল, খুব হালকা ত্বক, এসব বেশ দারুন!’ এসব কথা তারা শরীরে হাত দিয়েই বলতো। মেয়ে বলে শুরুতে গায়ে মাখাতাম না। কিন্তু পরে তাদের সাবধান করে দিয়েছি। কিন্তু বাইরে ছেলেদের মুখ বন্ধ করাবো কীভাবে? তারা আমাকে জ্বালাতন করার চেষ্টা করত।’

‘কাল হো না হো’ অভিনেত্রী আরও বলেন, ‘একাধিকবার আমি এখানে সেখানে কয়েকজনকে থাপ্পড়ও মেরেছিলাম। তারপর আমার মনে হয় একদিন আমার ভাই আমাকে বলেছিল, তোমাকে হত্যা করা হবে, এসবের মধ্যে জড়াতে হবে না। এরপর আমি মুম্বাই চলে আসি। তবে মুম্বাই দুর্দান্ত ছিল। এখানে আমাকে টিজিংয়ের শিকার হতে হয়নি।’

স্কুল জীবনের ইভটিজিংয়ের প্রতিবাদই নয়, কর্মজীবনে এসেও প্রতিাবাদের ধারা বজায় রেখেছেন প্রীতি। পড়াশোনা করেছেন  অপরাধমূলক মনোবিজ্ঞান নিয়ে। এ কারণে হয়তো সাইকোলজি বেশ ভালো বোঝেন এ অভিনেত্রী। এ কারণে কাজের ক্ষেত্রে প্রশংসা এবং সমালোচনা- দুটোই তিনি অর্জন করেছেন। তার সাহসের কথা বিশেষভাবে উল্লেখ করলে বলতে হয়, ২০০০ সালের গোড়ার দিকে ভারত শাহ আন্ডারওয়ার্ল্ড মামলার সময় তিনি সাহসের সঙ্গে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন, যা সিনেমা জগতের খুব কম লোকই করতে ইচ্ছুক ছিল। তিনি সিনেমার সেটে এবং কর্মক্ষেত্রে নারীদের হয়রানি এবং অন্যায্য আচরণ সম্পর্কেও খোলাখুলি কথা বলেছেন।

এদিকে কাজের ক্ষেত্রে প্রীতিকে রাজকুমার সন্তোষীর ‘লাহোর ১৯৪৭’ ছবিতে দেখা যাবে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au