জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশ উচ্চ পর্যায়ে।
শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র কালের কণ্ঠকে বলছে, শাকিব খানকে না জানিয়েই তাণ্ডব সিনেমায় ক্যামিও দেওয়ার জন্য আফরান নিশোকে শুটিং করানো হয়েছে। না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া শাকিব ক্ষুব্ধ। তাই তিনি সিনেমার শুটিং বাকি রাখেন।
সূত্রটি আরো জানায়, শাকিবের ঘোষণা অনুযায়ী, গতকাল শুটিংসেটে যাননি। কিন্তু শেষ পর্যন্ত ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতার মন গলেছে। রাফী শাকিবকে বোঝাতে সমর্থ হয়েছেন যে- নিশো’র যে অংশ টুকু রয়েছে; সেটার তাঁর পরের সিনেমার একটি চরিত্র, যে চরিত্র দূর দিয়ে হেঁটে যাবে। একদিন বিরতি রেখে আজ তাণ্ডবের শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব খান।
ওই ঘটনার দুই বছর পর একটি ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আবার কথা বললেন নিশো। বক্তব্যে তিনি আগের করা মন্তব্যকে ‘ভুল বোঝাবুঝি’ বলেও উল্লেখ করেন তিনি। ভিডিওতে আফরান নিশো বলেন, ‘সে সময় যেটা ঘটেছিল, সেটা একটা ভুল বোঝাবুঝি। এইটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি শাকিব খানকে বলব, প্লিজ এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না।’
মূলত শাকিব খানের সঙ্গে দূরত্ব রেখাটি নিশো নিজেই টেনেছিলেন।
ভারতের এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘তাণ্ডব’। একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে এ সিনেমার গল্প।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au