বিনোদন

৩ দিনে কত আয় করল রাজকুমারের ‘ভুল চুক মাফ’?

  • 7:35 pm - May 28, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার

বলিউড অভিনেতা রাজকুমার রাও অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভুল চুক মাফ’ বক্স অফিসে ধীর গতিতে যাত্রা শুরু করলেও, তৃতীয় দিনে এসে ছবিটির আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতীয় বিনোদনভিত্তিক ওয়েবসাইট স্যাচনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় দিন অর্থাৎ রবিবার সিনেমাটি আয় করেছে ১১ কোটি ২৫ লাখ রুপি। এর ফলে তিন দিনের মোট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৭৫ লাখ রুপি।

দিনভিত্তিক আয়ের চিত্র

  • প্রথম দিন (শুক্রবার): ৭ কোটি টাকা
  • দ্বিতীয় দিন (শনিবার): ৯ কোটি ৫০ লাখ টাকা
  • তৃতীয় দিন (রোববার): ১১ কোটি ২৫ লাখ টাকা

দর্শকসংখ্যার সময়ভেদে পরিসংখ্যান

  • ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘ভুল চুক মাফ’ ছবিটি সবচেয়ে বেশি দর্শক পেয়েছে সন্ধ্যার শোগুলোতে। এই সময় অকুপেন্সি ছিল ৪৩.৯৬ শতাংশ। দুপুরে হলগুলোর অকুপেন্সি ছিল ৩৫.৫১ শতাংশ। তবে সকাল ও রাতের শোতে দর্শকসংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।

আগের ছবির তুলনায় ভালো পারফরম্যান্স
‘ভুল চুক মাফ’ রাজকুমার রাওয়ের আগের ছবি ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’র তুলনায় ভালো ব্যবসা করছে। ওই ছবিটি প্রথম দিনে ৫ কোটি ৫০ লাখ এবং দ্বিতীয় দিনে ৬ কোটি ৯০ লাখ রুপির ব্যবসা করেছিল।

অভিনয় ও প্রযোজনা
‘ভুল চুক মাফ’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি। ছবিটি প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au