বিনোদন

অভিষেক মায়ের থেকেও ঐশ্বরিয়াকে বেশি ভয় পায়, শ্বেতার মন্তব্য ভাইরাল

  • 7:37 pm - May 29, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার

বলিউডের আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে আবারও চর্চা তুঙ্গে। কখনও বিচ্ছেদ গুঞ্জন, কখনও সম্পর্কের রসায়ন- এই জুটিকে নিয়ে আলোচনা যেন থামেই না।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর একটি পুরোনো পর্বের ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই পর্বে অতিথি ছিলেন অভিষেক বচ্চন ও তার বোন শ্বেতা বচ্চন। শোর জনপ্রিয় র‍্যাপিড ফায়ার রাউন্ডে করণ জোহর মজার ছলে অভিষেককে প্রশ্ন করেন- স্ত্রীকে বেশি ভয় পাও, না মাকে?

উত্তরে অভিষেক বলেন, “মাকেই বেশি ভয় পাই।” তবে সঙ্গে সঙ্গেই শ্বেতা মন্তব্য করেন, “স্ত্রী!” জবাবে অভিষেক হেসে বলেন, “এটা আমার র‍্যাপিড ফায়ার, চুপ করো!” সেই মুহূর্তটি নতুন করে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই মন্তব্য করছেন- অভিষেকের কথাতেই স্পষ্ট, স্ত্রী ঐশ্বরিয়াকে তিনি বেশ ভয়ই পান!

এদিকে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কান-এ এবারও নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তার লুক নিয়ে বেশ চর্চা হয়েছে। তার মধ্যে অবশ্যই তার সিঁথির সিঁদুর অন্যতম কারণ। সদ্য গুঞ্জন উঠেছিল, অভিষেক বচ্চনের সঙ্গে নাকি বিচ্ছেদ হয়ে যেতে চলেছে তার। দীর্ঘদিন থেকেই নাকি মেয়েকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বরিয়া। আর বাবা মায়ের সঙ্গে রয়েছেন অভিষেক। তবে কান-এর মঞ্চে ঐশ্বরিয়ার সিঁথি ভরা সিঁদুর যেন সব কিছুর জবাব।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au