বিনোদন

উপহার নিয়ে বাড়িতে হাজির নারী ভক্ত, পুলিশে দিলেন আদিত্য

  • 7:39 pm - May 29, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার

আদিত্য রায় কাপুরের ভক্তের সংখ্যা অসংখ্য। সুঠাম দেহ, টানাটান বলিষ্ঠ চেহারা, এক মাথা কোঁকড়া চুল— আদিত্যের এই রূপে মুগ্ধ অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যায় না। তবে খ্যাতির সঙ্গে আসে বিড়ম্বনাও। এক ভক্তের কাণ্ডে নিজের বাড়িতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেতা।

সোমবার সন্ধে ৬টার দিকে এক নারী হঠাৎ ঢুকে পড়েন অভিনেতার বাড়িতে। পরে সেই নারীকে আটক করে পুলিশ।

আদিত্যের গৃহকর্মী সঙ্গীতা পওয়ারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই নারীর নাম গজলা জাকারিয়া সিদ্দীকী। বয়স ৪৭ বছর। পুলিশকে তিনি জানান, আদিত্যের জন্য পোশাক ও উপহার নিয়ে এসেছেন তিনি। যদিও আদিত্য স্পষ্ট জানিয়ে দেন, তিনি ওই নারীকে চেনেন না। অচেনা কানো সঙ্গে দেখা করতে রাজি নন বলে জানিয়ে দেন ‘আশিকি ২’ খ্যাত অভিনেতা। এরপরে অভিনেতা শুটিং-এর জন্য নিজের বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু ওই নারী তারপরেও আদিত্যের বাড়ি থেকে বেরোতে রাজি হননি। এর পরেই গৃহকর্মী থানায় ফোন করেন।

পুলিশের কাছে অজ্ঞাতপরিচয়ের ওই নারী নামে অভিযোগ দায়ের করেন তিনি। ওই নারী জানান, তিনি দুবাইয়ের বাসিন্দা।

এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আমরা ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। শুধুই ভক্ত না কি ওই নারীর অন্য কোনো উদ্দেশ্য ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনার পরে যথেষ্ট উদ্বিগ্ন আদিত্য নিজেও। বাড়িতে নিরাপত্তা আরও জোরদার করার চেষ্টা করছেন তিনি। সেই সঙ্গে যাতায়াতের পরেও নিজের নিরাপত্তা নিয়ে আরও বেশি সতর্ক হচ্ছেন তিনি বলে জানা গেছে।

উল্লেখ্য, আদিত্য তার আসন্ন সিনেমা ‘মেট্রো ইন দিনো’ নিয়ে এখন ব্যস্ত। সিনেমায় আদিত্যের সঙ্গে রয়েছেন সারা আলি খান, আলি ফজল, নীনা গুপ্ত, কঙ্কনা সেনশর্মা, পঙ্কজ ত্রিপাঠীও। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au