বিনোদন

‘প্রিয় মালতী’ কেমন আছেন, জানালেন আদনান

  • 7:43 pm - May 29, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোটপর্দায় আত্মপ্রকাশ ঘটে।

বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন, নাটক ও ওটিটি সিরিজে নিয়মিত অভিনয় করলেও এর মধ্যে বড়পর্দায় অভিষেক হয়েছে। গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’। এ সিনেমাটি সিনেমাপ্রেমী দর্শকরা গ্রহণ করেছেন। অভিনেত্রীকে প্রিয় মালতী বলেও ডাকা শুরু করেছেন।

এদিকে নির্মাতা ও পরিচালক আদনান আল রাজিবের সঙ্গে ১৩ বছরের প্রেম শেষে গত ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর এখন পর্যন্ত এ তারকা জুটির সময়টা বেশ ভালোই যাচ্ছে। তারা খুব ভালো আছেন। এর প্রমাণও পাওয়া যায়, সামাজিক মাধ্যমে বেশ হাসিখুশি ছবি পোস্ট করা থেকে শুরু করে ঘোরাঘুরির বিষয়গুলোতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন জানান, বিয়ের পর তার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। আবার আদনান আল রাজীব মেহজাবীনের একগুচ্ছ ছবি পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে নির্মাতা লিখেছেন— মেহজাবীন আমার হৃদয়ে রয়েছে।

শেয়ার করা ছবিতে দেখা যায়, প্যারিসের রাস্তায় মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন মেহজাবীন। মিষ্টি হাসির সঙ্গে চোখের চাহনি যেন ভক্তদের নজর কেড়েছে। কমেন্ট বক্সে অভিনেত্রীর বেশ প্রশংসা করতে দেখা গেছে। এক নেটিজেন লিখেছেন—‘খুব সুন্দর হয়েছে ভালোবাসা দেখতেও বেশ ভালো লাগে।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘মেহু আপুকে অনেক সুন্দর লাগছে।’

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au